× Banner
সর্বশেষ
এতিম এবং দুস্থ শিশুদের পুনর্বাসন ও সুরক্ষায় সরকার বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে পানের বরজে চাষ করা গাঁজার গাছসহ আটক-১ বাড়ির সামনে স্কুলছাত্রী গুলিবিদ্ধ খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন নড়াইলে বৃদ্ধকে কুপিয়ে হত্যা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন  মেরিন ফিশারিজ একাডেমিকে বিশ্বমানের দক্ষ মেরিন পেশাজীবী গড়ে তুলতে হবে – কৃষিমন্ত্রী ফুটবল বাংলাদেশ, ব্রাজিল ও আর্জেন্টিনার বন্ধুত্ব আরও দৃঢ় করছে প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সাথে তাল মিলিয়ে আইনি সংস্কারের তাগিদ তথ্যমন্ত্রীর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সৃষ্টির চেষ্টা করলে ব্যবস্থা নেয়া হবে – পানিসম্পদ মন্ত্রী

বিশেষ নিরাপত্তায় বেনাপোল নোম্যান্সল্যান্ডে আমদানি পণ্যবাহী ট্রাক

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০
নোম্যান্সল্যান্ডে আমদানি পণ্য

মোঃ মাসুদুর রহমান শেখ,বেনাপোলঃ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনার প্রভাবে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি বানিজ্য এক মাস ৮ দিন
বন্ধ থাকার পর বিশেষ নিরাপত্তার মধ্যে দিয়ে বেনাপোল-পেট্রাপোল বন্দরে পূণরায় চালু হলো আমদানি বানিজ্য।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে তিন টার সময় বেনাপোল-পেট্রাপোলের লিংক রোডের নোম্যান্সল্যান্ডে প্রথম পচনশীল পণ্যবাহী ভারতীয় ট্রাক থেকে বাংলাদেশি ট্রাকে পণ্য লোড করা হয়।
লোডকৃত পণ্য চালানের মধ্যে ছিল ভুট্টা, পাট ও মেসতাবীজ।
এপণ্য চালান গুলোর বাংলাদেশের আমদানি কারক প্রতিষ্ঠান উৎস এন্টারপ্রাইজ। এবং ভারতের রফতানি কারক প্রতিষ্ঠান বন্ধন এগ্রো। সিএন্ডএফ এজেন্ড ডিএসইম পেসকো ও সোঁনারগাও নামে দুটি প্রতিষ্ঠান।
আমদানি কারক উৎস এন্টারপ্রাইজের সত্বাধিকারী উজ্জ্বল রায় বলেন, প্রায় এক মাস ৮ দিন আমদানি রফতানি বানিজ্য বন্ধ থাকার  পর আমদানী বানিজ্য চালু হলো। সময় মত আমাদের এ মাল যদি গন্তব্যে পৌঁছাতে না পারি তাহলে লোকসান গুনতে হবে।
বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাঃ সম্পাদক সাজেদুর রহমান জানান, বেনাপোল কাস্টমস, বন্দর ও ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলি ভারতের ব্যবসায়ী নেতা, কাস্টমস ও বন্দরের সাথে বসে বিশেষ ব্যবস্তায় দুটি পণ্যবাহী ট্রাক আনা হয়েছে।  তবে ভারতীয় কোন পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করছে না। ভারতীয় ট্রাক থেকে বাংলাদেশি ট্রাক বেনাপোল-পেট্রাপোল নোম্যান্সল্যান্ড থেকে  লোড করে নিয়ে আসছে।
বেনাপোল কাস্টমস এআরও শামিম হাসান বলেন, আজ আবার আমদানি বানিজ্য শুরু হয়েছে। ভুট্টা, পাট ও মেসতা বীজ জাতীয় পণ্য এসেছে। এগুলো বন্দরে নিয়ে আজই  পরীক্ষণ শেষে শুল্কায়ন করা হবে। এবং শুল্কায়নের পর পণ্য গন্তব্য নিয়ে যাবে স্ব-স্ব ব্যবসা প্রতিষ্ঠান।
বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন কবির তালুকদার বলেন, আমরা বিশেষ নিরাপত্তার মধ্যে দিয়ে কিছু আমদানি পণ্য নিয়ে আসতে পেরেছি। এরপর আস্তে আস্তে আরও পণ্য বৃদ্ধি পাবে। ভারতের পেট্রাপোল বন্দরে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় প্রায় দুই হাজারের উপর পণ্যবাহী গাড়ি আটকে আছে আমরা সেগুলো পর্যায়ক্রমে নিয়ে আসব। যারা এখানে কাজ করছে তাদের মাস্ক ও পিপিইর ব্যবস্থা করা হয়েছে। এখানে স্বাস্থ্য কর্মীরা রয়েছে ।
গত ২২ মার্চ থেকে করোনা ভাইরাসের কারনে বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বানিজ্য বন্ধ হয়ে যায়। আজ বেলা সাড়ে তিনটার সময় বিশেষ নিরাপত্তার মধ্যে দিয়ে প্রথম কয়েকটি পণ্য চালান এলো ভারত থেকে বাংলাদেশে। তবে ভারতীয় কোন ট্রাক বাংলাদেশে প্রবেশ করেনি। লোড আনলোড হয়েছে বেনাপোল নোম্যান্সল্যান্ডে। এসময় বেনাপোল কাস্টমস, বন্দর, বিজিবি, পুলিশ সহ সরকারী বিভিন্ন গোয়েন্দা সংস্তার লোক উপস্থিত ছিলেন। অপরদিকে পণ্য চালান লোড-আনলোডের সময় ভারতীয় নিরাপত্তা বানিহীর বিভিন্ন সংস্থা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গতকাল বুধবার আমদানি বানিজ্য নিয়ে বেনাপোল নোম্যান্সল্যান্ডে দুই দেশের বৈঠকের পর আজ প্রথম কয়েকটি চালান দেশে প্রবেশ করেছে।


এ ক্যটাগরির আরো খবর..