× Banner
সর্বশেষ
নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জলবায়ু সংকটের সমাধানে ৩ তরুণ উদ্ভাবক বিজয়ী সিলেটে হাওর হ্যাকাথন ২০২৬ সম্পন্ন

মসজিদের নিরাপত্তাকর্মীদের ওপর হামলা ফ্রান্সে

admin
হালনাগাদ: শনিবার, ২ জানুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: এক মসজিদের নিরাপত্তাকর্মীদের লক্ষ্য করে গাড়ি হামলা চালানো হয়েছে দক্ষিণ-পূর্ব ফ্রান্সের ভেলেন্স শহরে। এ সময় নিরাপত্তাকর্মীদের গুলিতে হামলাকারী গাড়িচালক গুলিবিদ্ধ হয়েছেন।

ফ্রান্স পুলিশের বরাত দিয়ে বিবিসি জানায়, গুলিতে ওই গাড়ির চালক আহত হয়েছেন। এ ছাড়া গাড়ির আঘাতে এক সৈন্য সামান্য আহত হয়েছেন।

ফ্রান্সের সরকারি একটি সূত্র বলছে, হাতে ও পায়ে ‍গুলিবিদ্ধ ওই চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তিনি আশঙ্কামুক্ত।

হামলার সময় অনেক মুসল্লি নামাজের জন্য মসজিদের বাইরে অবস্থান করছিল। কী কারণে এই হামলা চালানো হয়েছে তা এখনো জানা যায়নি।

পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, ওই চালক দুই দুইবার সৈন্যদের লক্ষ্য করে গাড়ি চালিয়ে আসছিল। দ্বিতীয়বার আসার সময় সৈন্যরা তাকে গুলি করে। ২৯ বছর বয়সি ওই চালক ভেলেন্স থেকে গাড়ি পথে এক ঘণ্টা দূরত্বের লিও শহর থেকে এসেছে।

এদিকে দেশটির প্রতিরক্ষামন্ত্রী জিয়েন লি দ্রিয়ান এবং স্বরাষ্ট্রমন্ত্রী বানার্ড চেজেনিভ এক বিবৃতিতে বলেন, সৈন্যরা আত্মরক্ষার্থে গুলি চালিয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১৩ নভেম্বর প্যারিস হামলার পর ফ্রান্সের নিরাপত্তারক্ষীরা সতর্কাবস্থায় রয়েছে এবং স্পর্শকাতর স্থানগুলোর নিরাপত্তায় দেশটিতে ১০ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..