× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

করোনায় খেটে খাওয়া মানুষের জন্য ১ লাখ হাজার কোটি টাকা বরাদ্দ প্রধানমন্ত্রীর

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

মহামারী করোনা ভাইরাসে সঙ্কটে দেশের খেটে খাওয়া মানুষের জীবন-জীবিকা ও অর্থনীতির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২ বিলিয়ন ডলার (১ লাখ হাজার কোটি টাকা) বরাদ্দ দিয়েছেন, যা দেশের মোট জিডিপির ৩.৩ শতাংশ এমনটাই বলেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীর মিন্টু রোডে সরকারি বাসভবনে সমসাময়িক বিষয়ে বক্তব্য রাখার সময় এ কথা বলেন তিনি।

এ সময় ড. হাছান মাহমুদ বলেন, আপনারা দেখেছেন বিভিন্ন গণমাধ্যমে ত্রাণের জন্যে বিক্ষোভ হয়েছে দেশের বিভিন্ন স্থানে। কিন্তু সরকারের কাছে গোয়েন্দা তথ্য আছে, এই বিক্ষোভগুলোর অনেকগুলোর পিছনে রাজনৈতিক ইন্ধন ছিল। লোক ভাড়া করে এনে বিভিন্ন জায়গায় বিক্ষোভ করানো হচ্ছে।

তিনি আরও বলেন, সরকার সকল দুস্থ মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেয়ার জন্যে বদ্ধপরিকর। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের পাশাপাশি সিটি করপোরেশন, জেলা প্রশাসন, পুলিশ বাহিনী মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিচ্ছে। এছাড়া ত্রাণের জন্যে হট লাইন খোলা হয়েছে। সেখানেও কেউ ফোন করলে ত্রাণ পৌঁছে দেয়া হবে।

এ সময় ড. হাছান মাহমুদ বলেন, ত্রাণ নিয়ে দুর্নীতির কথা বলা হচ্ছে। বাংলাদেশে ৭০ হাজারের বেশি স্থানীয় প্রতিনিধি আছে। সেখানে কিছু ঘটনা ঘটেছে। একটি ঘটনাও আমাদের কাম্য নয়। এই বিষয়টিকে কঠোর হস্তে দমন করার জন্যে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। যেখানেই এই ধরনের অনিয়ম পাওয়া যাচ্ছে, সরকার এবং প্রশাসন কঠোর হস্তে দমন করছে। প্রধানমন্ত্রী বলেছেন যারা ত্রাণ নিয়ে নয় ছয় করবে তাদের মোবাইল কোর্টে বিচার হবে পরে আরও মামলার সম্মুখীন হতে হবে। এখানে কে কোন দলের কে কোন মতের সরকার সেটি দেখছে না। যাদের নাম এসেছে তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

এ সময় বিএনপির উদ্দেশে তিনি বলেন, তারা সরকারের সমালোচনা করে গতানুগতিক বক্তব্যের রাজনীতি চালিয়ে যাচ্ছেন তাদের প্রতি আহবান জানায়, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে বৈশ্বিক দুর্যোগ মোকাবেলা করি।


এ ক্যটাগরির আরো খবর..