× Banner
সর্বশেষ
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রীর সাথে যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রীর বৈঠক জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের পবিত্র প্রক্রিয়া – তথ্যমন্ত্রী চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর – সংস্কৃতিমন্ত্রী মাদারীপুরে ফুফুর সরলতার সুযোগে জমি লিখে নেওয়ার অভিযোগ বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

মক্কায় এবার তারাবি নামাজ ও স্থগিত করল সৌদি সরকার

Kishori
হালনাগাদ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২০
মক্কায় তারাবি নামাজ স্থগিত

প্রাণঘাতী মহামারী করোনাভাইরাসের সংক্রমণ চলমান থাকলে আসন্ন রমজানে মসজিদে জামাতে তারাবিহ নামাজ হবে না বলে জানিয়েছেন দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রী ড. আব্দুল লতিফ আল-শেখ।

শুক্রবার সন্ধ্যায় সৌদি আরবের রাষ্ট্রীয় টিভি চ্যানেলে টেলিফোনে সাক্ষাতকালে এ বার্তা দেন মন্ত্রী ড. আব্দুল লতিফ আল-শেখ।

তিনি বলেন, তারাবিহ নামাজের চেয়ে মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ স্থগিত হওয়ার বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। সেটাই যখন স্থগিত, তবে তারাবিহ নামাজের বিষয়ে আর কথাই থাকে না। তবে বরকতময় তারাবিহ ঘরে পড়ে তা কবুলের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করুন। এবং অবশ্যই বিশ্ব থেকে করোনা মুক্তির জন্যও দোয়া করুন।

চলমান করোনা পরিস্থিতিতে মৃত ব্যক্তির জানাজার বিষয়েও নির্দেশনা দেন মন্ত্রী আব্দুল লতিফ আল-শেখ।

তিনি বলেন, করোনায় বা অন্য রোগে কিংবা অন্য কারণে মারা যাওয়া ব্যক্তির জানাজায় সর্বোচ্চ ৫ থেকে ৬ জন উপস্থিত থাকবেন। এ সময় জন সমাগম যতো কম হয় ততোই মঙ্গল।

করোনাভাইরাসের বিস্তার রুখতে গত ১৮ মার্চ থেকে সৌদি আরবের সব মসজিদে জুমাসহ দিনের পাঁচ ওয়াক্ত নামাজ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। তবে আজান নিয়মিতই দেয়া হচ্ছে।

দেশটিতে ১৭১ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের বৈঠকের এই সিদ্ধান্ত নেয়া হয়। সেখানে জানান হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসার আগে মুসল্লিদের বাড়িতে থেকেই নামাজ পড়তে হবে।

সৌদি নিউজ২৪


এ ক্যটাগরির আরো খবর..