× Banner
সর্বশেষ
আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার

অবৈধ কাজে বাধা দেওয়ায় ঢাকার হাজারীবাগে গণকটুলি রাম মন্দিরে ভাংচুর

Kishori
হালনাগাদ: রবিবার, ১২ এপ্রিল, ২০২০
হাজারীবাগে মন্দিরে ভাংচুর

নিজস্ব সংবাদদাতাঃ ঢাকার হাজারীবাগে অবৈধ কাজে বাধা দেওয়ায় আনসার বাহিনীর সদস্যদের মারধর করে  মন্দিরে ঢুকে ভাংচুর করে সেলিম ও তার দল।

আজ শনিবার ১১ এপ্রিল, রাত ৮ টার দিকে ঢাকার হাজারীবাগ এলাকায় গণকটুলি রাম মন্দিরের সামনে সেলিম একদল যুবক নিয়ে গাঁজার আসর বসাচ্ছিল। করোনা ভাইরাসের কারণে ডিউটিরত আনসার বাহিনীর সদস্য তাদের এত লোক একসাথে জমায়েত হতে নিষেধ করায় সেলিম চড়াও হয়ে মন্দিরের ভিতরে ঢুকে ভাংচুর চালায় তারা।

আনসার সদস্য জাহিদুল বলেন, আমরা ৩ জন ছিলাম এখানে। তারা আমাদের ৩ জনকেই মারধর শুরু করে। বলে সামান্য আনসার বাহিনীর সদস্য হয়ে আমাদের বাঁধা দিস এত বড় সাহস তোদের। আমাদের মারধর করার পর তারা ভিতরে ঢুকে মন্দির ভাঙতে শুরু করে।

অন্য সদস্য বলে, সেলিমের বাবা জামিল হসেন একজন মাদক ব্যবসায়ী। সেলিম প্রায় ১০০ জনের উপরে লোক নিয়ে মন্দিরের মূল গেটের সামনেই গাঁজার আসর বসাচ্ছিল। তাদের বাধা দিয়ে ঘরে ফিরে যেতে বলায় আমাদের মেরে ভিতরে ঢুকে সামনে যা পায় সব ভেঙ্গে ফেলে। আমরা মাত্র ৩ জন হওয়ায় কিছু করে উঠতে পারিনি।


এ ক্যটাগরির আরো খবর..