× Banner
সর্বশেষ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে – স্বাস্থ্যমন্ত্রী শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত হরিণাকুন্ডুর সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘাটতির পর বেনাপোল কাস্টমসের নতুন লক্ষ্য ১০,৫৮৮ কোটি

কালীগঞ্জে করোনার মধ্যেও থেমে নেই অবৈধ বালু উত্তোলন, জরিমানা ৫০ হাজার

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০
অবৈধ বালু উত্তলোন

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ: মরন ভাইরাস করোনার মহামারিতেও থেমে নেই অবৈধ ভাবে বালু উত্তোলন।

এমন খবর পেয়েই কালীগঞ্জে পাঁচকাউনিয়া গ্রামে অবৈধ ভাবে বালু উত্তলোনের দায়ে মহিতোষ সরকার নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার দুপুরে কালীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ভুপালী সরকার ভ্রাম্যমান আদালতে এ জরিমানা করেন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ভুপালী সরকার জানান, অবৈধ ভাবে বালু উত্তলোন চলছে এমন খবর পেয়ে তিনি দুপুরে উপজেলার পাঁচকাহনিয়া গ্রামে এক অভিযান চালান। সেখানে অবৈধ্যভাবে বালু উত্তোলন করায় ওই গ্রামের ধীরেন্দ্রনাথ সরকারে ছেলে মহিতোষ সরকারকে আটক করে।

এ সময় ভ্রাম্যমান আদালত বসিয়ে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ ধারাতে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়াও তিনি করোনা ভাইরাস রোধে সামাজিক দুরুত্ব বজায় না রাখা ও সরকারী আইন না মেনে চলার কারনে কালীগঞ্জ বাজারের বিভিন্ন ফার্মেসীকে ৪ হাজার ৭’শ ৫০ টাকা জরিমানা করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..