× Banner
সর্বশেষ
মানুষের আস্থা ও বিশ্বাস অর্জনে চিকিৎসকদের কাজ করতে হবে: প্রধানমন্ত্রী জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস অর্থ অভাবে বারান্দায় পড়ে থাকা লতিফ সরদারের পাশে পাইকগাছা ইউএনও সংবাদ প্রকাশের পরও ঘুম ভাঙেনি কর্তৃপক্ষের; পাইকগাছায় সাড়ে চার কিলোমিটার সড়কে চরম দুর্ভোগ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার – প্রাণিসম্পদ মন্ত্রী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি প্রেম মানতে না পারায় মেয়েকে লাঠির আঘাতে হত্যা উপজেলা-জেলা হাসপাতালকে আরও সক্ষম করা হচ্ছে: প্রধানমন্ত্রী টানা বৃষ্টি, বন্যা ও পাহাড়ধসে চট্টগ্রাম বিভাগে মৃত বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত প্রায় ৯.৩ লাখ মানুষ ঢামেকের ৮০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, তুললেন সেলফি

মসজিদে জুমায় ১০ জনের বেশি নয়, ঘরেই নামাজ-প্রার্থনা

Kishori
হালনাগাদ: সোমবার, ৬ এপ্রিল, ২০২০
ঘরেই নামাজ-প্রার্থনা

দেশে করোনাভাইরাস পরিস্থিতির অবনতি হওয়ায় মসজিদে জুমার জামায়াতে ১০ জনের বেশি শরিক হতে পারবেন না। ঘরে বসে নামাজ পড়ার নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। মসজিদে ওয়াক্তের জামাতের ক্ষেত্রে খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেম ছাড়া অন্য সব মুসল্লি নিজ নিজ বাসস্থানে নামাজ আদায় করবেন।

সোমবার (০৬ এপ্রিল) দুপুরে এক জরুরি বিজ্ঞপ্তি দিয়ে এসব নির্দেশনা জারি করে ধর্ম মন্ত্রণালয়। একইসঙ্গে অন্যান্য ধর্মের অনুসারীদেরও উপাসনালয়ে সমবেত না হয়ে নিজ নিজ বাসস্থানে উপাসনা করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

সারা দেশে কোনো ধরনের ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল, তাবলিগী তালীম বা মিলাদ মাহফিলের আয়োজন না করার নির্দেশও দেয়া হয়েছে। পাশাপাশি নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও করা হয়েছে বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তিতে যেসব নির্দেশনা দেয়া হয়েছে| মসজিদের ক্ষেত্রে খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেম ব্যতীত অন্য সকল মুসল্লিকে সরকারের পক্ষ থেকে নিজ নিজ বাসস্থানে নামাজ আদায় এবং জুমার জামাতে অংশগ্রহণ এর পরিবর্তে জোহরের নামাজ আদায়ের নির্দেশ দেয়া যাচ্ছে।

# মসজিদে জামাত চালু রাখার প্রয়োজন হলে প্রতি ওয়াক্তে খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ সর্বোচ্চ পাঁচজন এবং জুমার জামাতে সর্বোচ্চ ১০ জন শরিক হতে পারবেন।

# অন্যান্য ধর্মের অনুসারীদের উপাসনালয়ের সমবেত না হয়ে নিজ নিজ বাসায় উপাসনা করার নির্দেশ দেয়া যাচ্ছে।

# সারাদেশে কোথাও এখন ওয়াজ-মাহফিল, তাফসির মাহফিল, তাবলীগ তালিম বা মিলাদ মাহফিলের আয়োজন করা যাবে না। সবাই ব্যক্তিগতভাবে জিকির ও দোয়ার মাধ্যমে বিপদমুক্তির প্রার্থনা করবেন।

# অন্যান্য ধর্মের অনুসারীরা এই সময়ে কোনো ধর্মীয় বা সামাজিক আচার-অনুষ্ঠানে সমবেত হতে পারবেন না।


এ ক্যটাগরির আরো খবর..