× Banner
সর্বশেষ
সরকার ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে – কৃষিমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে যা জানালেন পানি সম্পদমন্ত্রী ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল ও সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ – অর্থমন্ত্রী নতুন কারিকুলামে কোচিং নির্ভরতা কমবে – শিক্ষামন্ত্রী নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে স্থগিতাদেশ চেয়ে রিট গণমাধ্যমকে নিখুঁত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত তিন বছরের মধ্যে পাট বীজে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ – কৃষিমন্ত্রী সোনার দাম ভরিতে এক লাফে বাড়লো ৫৪৮২ টাকা

রাজধানীর রাজপথেই সীমাবদ্ধ জীবাণুনাশক ছিটানোর কাজ!

Kishori
হালনাগাদ: শনিবার, ৪ এপ্রিল, ২০২০
জীবাণুনাশক ছিটানোর কাজ

রাজধানী ঢাকার রাস্তায় সীমাবদ্ধ করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ঢাকার দুই সিটি করপোরেশনের জীবাণুনাশক ছিটানোর কাজ। অবহেলিত অলিগলি। এদিকে মেয়র বলছেন, আগামীকাল থেকেই অলি-গলি জীবাণুমুক্তের কাজ শুরু হবে।

রাজধানীর সূত্রাপুর, গেণ্ডারিয়া, শ্যামপুর, দনিয়া, যাত্রাবাড়ীসহ উত্তর ও দক্ষিণ সিটির বেশিরভাগ এলাকার অলি-গলিতে এখনও পৌঁছায়নি জীবাণুনাশক। প্রধান সড়কগুলোতে সিটি কর্পোরেশনের গাড়ি জীবাণুনাশক ছিটালেও জনবহুল আবাসিক এলাকাগুলোতে নেই কোনো ব্যবস্থা।

এমন পরিস্থিতিতে সংক্রমণের শঙ্কার কথা জানালেন বাসিন্দারা।

দুই সিটির বিশাল এলাকায় জীবাণুনাশক ছিটানোর কাজে ব্যবহার হচ্ছে ৮টি করে মাত্র ১৬টি গাড়ি। আর এ কার্যক্রম সীমাবদ্ধ থাকছে গুটিকয়েক এলাকার প্রধান সড়কগুলোতেই।

স্থানীয়রা জানান, মূল রাস্তায় দেয়া হয়, অলিগলিতে জীবাণুনাশক দেয়া হয় না।

বিষয়টি স্বীকার করে উত্তরের মেয়র জানালেন দু’একদিনের মধ্যেই অলিগলিও জীবাণুমুক্ত করা হবে। আর দক্ষিণের মেয়র বললেন, কাজ চলছে।

উত্তরের মেয়র আতিকুল ইসলাম বলেন, একটি গাড়ি দুটি ওয়ার্ডের জন্য আমরা নতুন করে তৈরি করছি। আগামী ৩ দিন পর থেকে দেখবেন অলিতেগলিতে যেখানে ছোট গাড়িগুলো ঢুকতে পারে, সেখানে গাড়ি থেকে স্প্রে করা হবে।দক্ষিণের মেয়র সাঈদ খোকন বলেন, হ্যান্ড স্প্রে যারা করেন তাদের মাধ্যমে অলিতেগরিতে আমাদের কার্যক্রম চলমান আছে।

দেশে করোনার প্রাদুভার্বের পর গত ১৪ মার্চ থেকে নগরীতে শুরু হয় জীবাণুনাশক ছিটানোর কাজ।


এ ক্যটাগরির আরো খবর..