× Banner
সর্বশেষ
বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ মেহেরপুরের গাংনী হতে সাড়ে চার হাজার লিটার ডিজেল উদ্ধার

স্কুলগুলো বন্ধ হলেও চলছে সংসদ টেলিভিশনে পাঠদান

Kishori
হালনাগাদ: রবিবার, ২৯ মার্চ, ২০২০

প্রাণঘাতী করোনাভাইরাসের জন্য স্কুলগুলো বন্ধ হলেও বন্ধ থাকছে না পাঠদান। সংসদ টেলিভিশনে স্বনামধন্য শিক্ষকদের দিয়ে টেলিভিশনেই শিক্ষার্থীদের ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে। সে অনুযায়ী ক্লাস নেয়া কার্যক্রম শুরু হয়েছে আজ থেকে।

রোববার (২৯ মার্চ) সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলবে এসব ক্লাস। প্রথম দিনে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির বিভিন্ন বিষয়ের ৮টি ক্লাস করানো হচ্ছে। কোনো শিক্ষার্থী যদি সকালের ক্লাসে অংশগ্রহণ না করতে পারলে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্লাসগুলো পুনঃপ্রচারে চলাকালীন অংশ নিতে পারবে।

করোনাভাইরাসের কারণে ছুটির সময়ের ঘাটতি পূরণে আগামী ২ এপ্রিল পর্যন্ত শ্রেণি কার্যক্রম পরিচালনা করবে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। তবে ছুটি বাড়লে শ্রেণি কার্যক্রম (ক্লাস) ২ এপ্রিলের পরও চালানো হবে বলে জানা গেছে।রুটিন অনুযায়ী, রোববার প্রথম দিন ষষ্ঠ শ্রেণির ইংরেজি বিষয়ের ক্লাস সকাল ৯টা ৫ মিনিট থেকে ৯টা ২৫ মিনিট পর্যন্ত, বিজ্ঞান বিষয় সকাল ৯টা ২৫ মিনিট থেকে ৯টা ৪৫ মিনিট পর্যন্ত সম্প্রচার করা হয়েছে।

এদিন সপ্তম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের শ্রেণি পাঠদান সকাল ৯টা ৫০ থেকে ১০টা ১০ মিনিট পর্যন্ত। আর বিজ্ঞান বিষয়ের শ্রেণি পাঠদান চলে সকাল ১০টা ১০ মিনিট থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত।

অষ্টম শ্রেণির গণিত বিষয়ের শ্রেণি ক্লাস সকাল ১০টা ৩৫ মিনিট থেকে ১০টা ৫৫ মিনিট পর্যন্ত। আর ইংরেজি বিষয়ের শ্রেণি ক্লাস ১০টা ৫৫ মিনিট থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত। নবম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের শ্রেণি ক্লাস ১১টা ২০ মিনিট থেকে ১১টা ৪০ মিনিট পর্যন্ত। আর গণিত বিষয়ের শ্রেণি কার্যক্রম সকাল ১১টা ৪০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রচার করা হবে।সিলেবাস অনুযায়ী দ্বিতীয় দিন ৩০ মার্চ সোমবার ষষ্ঠ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে শ্রেণি কার্যক্রম চলবে ৯টা ৫ মিনিট থেকে ৯টা ২৫ মিনিট পর্যন্ত। আর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে শ্রেণি কার্যক্রম চলবে ৯টা ২৫ থেকে ৯টা পর্যন্ত।

সপ্তম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের শ্রেণি কার্যক্রম চলবে সকাল ৯টা ৫০ মিনিট থেকে ১০টা ১০ মিনিট পর্যন্ত। আর বিজ্ঞান বিষয়ের শ্রেণি কার্যক্রম চলবে সকাল ১০টা ১০ মিনিট থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত।


এ ক্যটাগরির আরো খবর..