× Banner
সর্বশেষ
বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ মেহেরপুরের গাংনী হতে সাড়ে চার হাজার লিটার ডিজেল উদ্ধার

করোনা প্রাদুর্ভাবে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

Kishori
হালনাগাদ: রবিবার, ২২ মার্চ, ২০২০
এইচএসসি পরীক্ষা স্থগিত

সংক্রামক করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এই বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে।  ১ এপ্রিল থেকে এই পরীক্ষা হওয়ার কথা ছিলো। পরবর্তী জানানো হবে পরীক্ষার নতুন রুটিন।

আজ রোববার (২২ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আসন্ন এইচএসসি পরীক্ষা করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে স্থগিত করা হয়েছে। এর আগে করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা বোর্ডের আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রবেশপত্র বিতরণ কার্যক্রম ২৮ মার্চ পর্যন্ত স্থগিত করা হয়। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলামের সই করা এক আদেশে ঢাকা বোর্ডের আওতাধীন সব কলেজের অধ্যক্ষদের এই বিষয়টি জানিয়ে দেয়া হয়েছে।

পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম বলেন, তারা আশা করছেন—অন্য শিক্ষা বোর্ডগুলোও একই ধরনের ব্যবস্থা নেবে। আগামী ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা হওয়ার কথা।

জানা গেছে, সবগুলো শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের নিয়ে গত বৃহস্পতিবার সভা করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি। ওই সভায় এবারের এইচএসসি পরীক্ষা পেছানোর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়। এরই প্রক্ষিতে মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে আজ আনুষ্ঠানিক ঘোষণা এলো।


এ ক্যটাগরির আরো খবর..