× Banner
সর্বশেষ
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে দুই গবাদি পশুর মৃত্যু ডিজিটাল নিরাপত্তা ও মিডিয়া লিটারেসি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিতে চাইলে ভিসা আবেদন বাতিল ঢাকাকে ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী আদিবাসী সংক্রান্ত জাতিসংঘের স্থায়ী ফোরামের অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. সুদীপ চক্রবর্তী গ্রেপ্তারের ঘটনায় আলোকিত ব্যাচ ‘৯৫ সংগঠনের বিবৃতি  শত্রুপক্ষকে কড়া হুঁশিয়ারি দিল ইরান: নতুন হামলায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল পাবে কঠিন জবাব ঝুম বৃষ্টিতে স্থবির ঢাকা: সকালজুড়ে ভোগান্তি, ঝড়ের আশঙ্কা

‘আর্য’ কোনো জাতি নয়, ব্যবহারে যে মহান তিনিই আর্য

Kishori
হালনাগাদ: রবিবার, ২২ মার্চ, ২০২০
আর্য কোনো জাতি নয়

দেবাশীষ মুখার্জী (কূটনৈতিক প্রতিবেদক) : ‘আর্য -‘ নামের কোন জাতির অস্তিত্ব ইতিহাসে খুঁজে পাওয়া যায় না। ‘আর্য’ মানে কোনো জাতি নয়, ব্যবহারে যে মহান তাকে আর্য বলা হতো।

সাধারণত ক্ষত্রিয় রাজাদের ‘আর্যপুত্র‘ – বলে সম্বোধন করা হতো। ভারতের আদি নাম ‘আর্যাবর্ত’। ম্যাক্স মুলার আর্য বলতে ভাষা ভিত্তিক শ্রেণী বুঝিয়েছেন, জনজাতি হিসাবে নয়।

অথচ যুগের পর যুগ এই মিথ্যাচার করা হয়েছে যে, বাইরে থেকে আর্যরা এসে ভারতীয় হরপ্পা সভ্যতা ধ্বংস করে দিয়েছে। ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্য – এই তিনটি বর্ণের মানুষ হচ্ছে আর্য। এই আর্যরা ইউরোপ থেকে এসে, মূলনিবাসীদের অস্পৃশ‍্য-দলিতে পরিনত করেছে। আজো আসমুদ্রহিমাচল সিংহভাগ মানুষ মনে করে,আর্যরা বহিরাগত আক্রমণকারী এবং তারা ইউরোপীয় বংশধর।

মহর্ষি দয়ানন্দ সরস্বতী, ঋষি অরবিন্দ কিংবা বালগঙ্গাধর তিলক-এর মতো মুষ্টিমেয় কিছু মনীষী ব্যতীত এই মিথ্যাচারের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করেনি।

বিদেশি ধর্মপ্রচারকরা ‘আর্য বহিরাগত তত্ত্বটি’ – অর্থ সহযোগে অবহেলিত মানুষের কাছে এমন ভাবে উপস্থাপন করেছে যাতে তারা ধর্মান্তরিত হতে উৎসাহিত হয়। হিন্দু ধর্মগুরুরা সাধারণ হিন্দুদের ইন্দ্রিয় পরায়ন হতে নিষেধ করে অথচ তারা নিজেরা অত্যন্ত ভোগবিলাসী।

হিন্দু ধর্মগুরুরা হিন্দুদের অন্ধ বিশ্বাসকে পুঁজি করে তাদের পকেট কাটছে। কিভাবে হিন্দু জাতির ক্ষয় রোধ করা যায় সে ব‍্যপারে হিন্দু ধর্মগুরুরা কোনো ভূমিকা রাখছে না। স্বাধীন ভারতে হাজার হাজার হিন্দু ধর্মগুরু অথচ দেখতে দেখতে ভারতের ন’টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে হিন্দুরা সংখ্যালঘু হয়ে পড়েছে। ভারতের যেসব এলাকায় হিন্দুরা সংখ্যালঘু সেখানে নেমে এসেছে মধ্যযুগীয় তুর্কি-উজবেক অন্ধকার

আধুনিক বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষায় প্রমাণিত হয়েছে যে  ব্রাহ্মণ,ক্ষত্রিয়,বৈশ্য ও দলিতরা একই রক্তধারার। তাছাড়া ধর্মশাস্ত্রে পরিস্কার লেখা আছে – অতীতের সমস্ত জাতিসমূহ ‘ব্রাহ্মণ‘- ছিল। ‘বর্ণভেদ প্রথা‘ – পরিবার তান্ত্রিক রাজশক্তির একটি জাতিঘাতী-মূর্খতাপূর্ণ সিদ্ধান্ত ছিল।

পরিবারতন্ত্রের আবর্জনা গান্ধী-নেহেরু পরিবার হিন্দু জাতিকে ধর্মনিরপেক্ষতার আইনি শৃঙ্খলে বন্দী করে ফেলেছে। বর্ণভেদ ও ধর্মনিরপেক্ষতা শব্দ দু’টি হিন্দু জাতির ডিকশনারি থেকে মুছে দিতে না পারলে এই জাতি পৃথিবীতে টিকে থাকতে পারবে না।


এ ক্যটাগরির আরো খবর..