যশোর প্রতিনিধি:সাংবাদিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর ২৭ ডিসেম্বরের দ্বি-বার্ষিক কাউন্সিলে আগামী দুই বছরের জন্য নব-নির্বাচিত সভাপতি মজলুম সাংবাদিক শওকত মাহমুদ ও মহাসচিব পদে এম. আব্দুল্লাহ, সহকারি মহাসচিব পদে নূর ইসলামসহ অন্যান্য পদে নবনির্বাচিত নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে সাংবাদিক ইউনিয়ন যশোর (জেইউজে)।
এক বিবৃতিতে সংগঠনের সহ-সভাপতি মোস্তফা রুহুল কুদ্দুস, সাধারণ সম্পাদক এম. আইউব, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না, দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম তারেক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম আর খান মিলন ও নির্বাহী সদস্য ওয়াহিদুজ্জামান মিলন এই অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। নব-নির্বাচিত কমিটি সাংবাদিকদের ঐতিহ্যবাহী শীর্ষ সংগঠন বিএফইউজে-কে আগামীতে আরো শক্তিশালী করার পাশাপাশি নেতৃবৃন্দ সাংবাদিকদের রুটি রুজি এবং অধিকার আদায়ের সংগ্রামকে আরো বেগবান করবেন বলে নব-নির্বাচিত কমিটির কাছে আশা করে জেইউজে।