× Banner
সর্বশেষ
স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে নতুন জীবনের স্বপ্ন, ট্রেনের নিচে তরুণী জনগণের সেবায় আন্তরিকভাবে কাজ করতে ইউএনওদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ৫০০ টাকার বিনিময়ে চুল বিক্রি, দুই সন্তানকে নিয়ে রেললাইনে রেহানা ক্ষুদ্র-মাঝারি শিল্পের অবদান ৬০ শতাংশে নিতে হবে – শিল্পমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থান বাড়াতে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১ বাঁশখালীকে বন্যা মুক্ত করার পদক্ষেপ নেয়া হবে – ত্রাণমন্ত্রী হাওরে বাড়বে মাছের অভয়াশ্রম, ইজারা প্রথা বাতিলের উদ্যোগ – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তরুণদের নেতৃত্বেই টেকসই হবে প্রযুক্তিনির্ভর উন্নয়ন – তথ্যপ্রযুক্তি মন্ত্রী বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান, যাত্রী হয়রানি বন্ধের নির্দেশ

যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের ভ্যাকসিন পরীক্ষা শুরু

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০
করোনার ভ্যাকসিন পরীক্ষা

যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের ভ্যাকসিনের পরীক্ষা শুরু হয়েছে । তবে এই ভ্যাকসিন বাজারে আসতে এক থেকে দেড় বছর সময় লাগতে পারে।

যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের ভ্যাকসিনের পরীক্ষা শুরু হয়েছে । দেশটির সিয়াটল শহরের কাইজার পারমানেন্ট গবেষণাকেন্দ্রে সোমবার এই পরীক্ষা শুরু হয়। এখন পর্যন্ত একজনের শরীরে করোনার ভ্যাকসিন পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে করোনা ভ্যাকসিন তৈরি দলের বিজ্ঞানী ডক্টর লিসা জ্যাকসন বলেন, সবাই জরুরি অবস্থায় যা পারে তাই করতে চায়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, এক মাস ধরে করোনা ভাইরাসের ভ্যাকসিনের পরীক্ষা চালানো হবে। ৪৫ জন স্বেচ্ছাসেবীর শরীরে এই ভ্যাকসিন পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হবে। জেনিফার হলার নামের ৪৩ বছর বয়সী এক স্বেচ্ছাসেবী বলেন, আমরা সবাই অসহায়। এটা আমার জন্য সুবর্ণ সুযোগ যে আমি কিছু করতে পারছি। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তারা জানায়, এই ভ্যাকসিন বাজারে আসতে এক থেকে দেড় বছর সময় লাগতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..