× Banner
সর্বশেষ
পানি উন্নয়ন বোর্ড নয়, স্লুইস গেট দেখবে স্থানীয় প্রশাসন – স্বরাষ্ট্রমন্ত্রী শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তিতুমীরের মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনারের সাথে বিসিপিএম নেতাদের সাক্ষাৎ নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ৬ ইঞ্চি করে কাপ্তাই বাঁধের ১৬টি গেট খুলে দেওয়া হলো ২০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না , সম্ভাব্য সময় জানালো বোর্ড পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ সমন্বিত উদ্যোগের মাধ্যমে বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর কৃষক কার্ডের পাইলট কর্মসূচিতে চলতি বছরে ৪৩ লাখ কৃষকের তথ্য সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে – কৃষিমন্ত্রী

কমলগঞ্জে ৫ শতাধিক চক্ষুরোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২০
চক্ষুরোগীকে বিনামূল্যে চিকিৎসা

নিজস্ব প্রতিনিধি মৌলভীবাজার:  মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের রামেশ্বরপুর সার্জন বাড়ি (ডা. শফিক উদ্দিন আহমেদের বাড়ি) প্রাঙ্গণে বিনামূল্যে চক্ষু শিবির-২০২০ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) সকাল ১০ ঘটিকা থেকে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল ও ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেডের সহযোগিতায় এবং সাবেক সিভিল সার্জন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অবসরপ্রাপ্ত উপ-পরিচালক ডা. শফিক উদ্দিন আহমেদ এর আয়োজনে দিনব্যাপী এ চক্ষু শিবিরে ৫ শতাধিক চক্ষুরোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চক্ষুশিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক চিফ হুইপ, অনুমতি সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

ডা. শফিক উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে এবং মাসিক শব্দচর সম্পাদক কবি আবদুল হাই ইদ্রিছী ও মো. জসিম উদ্দিনের যৌথ সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মৃগেন কুমার দাশ চৌধুরী, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক ইমতিয়াজ আহমদ বুলবুল, মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের অবৈতনিক সাধারণ সম্পাদক সৈয়দ মশাহিদ আহমদ চুন্নু, মৌলভীবাজার জজ কোর্টের সাবেক জিপি এডভোকেট মহিউদ্দিন মানিক, পতনউষার ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু।

স্বাগত বক্তব্য রাখেন মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ও ফেকো সার্জন ডা. মো. বুরহান উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনএসবি চক্ষু হাসপাতালের ম্যানেজার (এডমিন) এহসানুল মান্নান, আহমেদ জালাল, মহিউদ্দিন খাঁন রনি, লুৎফুর রহমান জাকারিয়া, মাহফুজুল ইসলাম, মিতুল খান প্রমুখ।

দিনব্যাপী চক্ষু শিবিরে ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে ঔষধ ও চশমা প্রদান করা হয় এবং মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের মাধ্যমে ছানি অপারেশন ও লেন্স লাগিয়ে দেয়ার ব্যবস্থা করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..