× Banner
সর্বশেষ
শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তিতুমীরের মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনারের সাথে বিসিপিএম নেতাদের সাক্ষাৎ নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ৬ ইঞ্চি করে কাপ্তাই বাঁধের ১৬টি গেট খুলে দেওয়া হলো ২০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না , সম্ভাব্য সময় জানালো বোর্ড পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ সমন্বিত উদ্যোগের মাধ্যমে বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর কৃষক কার্ডের পাইলট কর্মসূচিতে চলতি বছরে ৪৩ লাখ কৃষকের তথ্য সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে – কৃষিমন্ত্রী বিশ্বকাপ চলে যাবে, কিন্তু আমরা কি আমাদের সম্পর্কগুলো বাঁচিয়ে রাখতে পারব?

লাগসই প্রযুক্তি মেলা-২০২০ এ সেরা পুরস্কার পেলেন শার্শার উদ্ভাবক মিজানুর রহমান

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২০
উদ্ভাবক মিজানুর রহমান

স্টাফ রিপোর্টার বেনাপোল, বেনাপোলঃ “স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তি প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক” পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে সেরা পুরস্কার পেয়েছেন শার্শার উদ্ভাবক মিজানুর রহমান।
শুক্রবার (১৩ মার্চ) সকালে শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় শার্শা উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়ামে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
উপজেলা আইসিটি অফিসার আহসান হাবীবের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা  নির্বাহী ম্যাজিষ্টেট ও সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ আলম চৌধুরী।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, শার্শা পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের  শিক্ষক আমজাদ হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
এসময় প্রধান অতিথি উপজেলা  নির্বাহী ম্যাজিষ্টেট ও সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ আলম চৌধুরীর কাছ থেকে সেরার পুরস্কার গ্রহণ করেন উদ্ভাবক মিজানুর রহমান।
উদ্ভাবক মিজানুর রহমান বলেন, যেকোন প্রাপ্তিই অনেক সম্মানের। আমার মত একজন সাধারণ মানুষ মফস্বল শহরে থেকে, কারো কাছ থেকে কোন আর্থিক সহযোগিতা ছাড়া বারবার বিভিন্ন পুরস্কারে ভূষিত হচ্ছি, সত্যিই এতে করে নিজেকে নিয়ে গর্ববোধ করছি। আর শার্শাবাসীরা যেভাবে আমাকে উৎসাহ ও উদ্দীপনা দিয়ে সাহস যুগিয়েছে, তাতে তাদের কাছে আমি চির কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতে আমি আমার নিত্য নতুন সৃষ্টি অব্যহত রাখবো এই আশা করছি। তবে, যদি কোন অনুদান পেতাম অথবা কেউ সহযোগিতার হাত বাড়িয়ে দিত, তাহলে নিজের লক্ষ্যে পৌঁছানো অনেক সহজ হতো।
উল্লেখ্য, বিসিএসআইআর গবেষণা পরিষদ-২০১৯ সালেও স্বর্ণপদক পান উদ্ভাবক মিজানুর রহমান।


এ ক্যটাগরির আরো খবর..