× Banner
সর্বশেষ
অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিলো একনেক প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত কোরবানির চামড়ার দাম বেড়েছে প্রতি বর্গফুটে ২ টাকা

কালীগঞ্জে হাফেজ পড়ুয়া মাদ্রাসা ছাত্র নিখোঁজ

Kishori
হালনাগাদ: বুধবার, ১১ মার্চ, ২০২০
হাফেজ পড়ুয়া মাদ্রাসা ছাত্র

কালীগঞ্জ(ঝিনাইদহ) প্রতিনিধি: বাড়ী থেকে মাদ্রাসার উদ্দেশ্যে বের হয়ে আর ফিরে আসেনী আসলাম হোসেন (১৬) নামে এক মাদ্রাসা ছাত্র।

অদ্যবধি বুধবার পর্ষন্ত ৪ দিন ধরে সে নিখোঁজ রয়েছে। এদিকে সে অপহরনের শিকার হয়েছে কিনা এ নিয়ে তার পরিবার উদ্বিগ্ন হয়ে পড়েছে। নিখোজের পরদিন পরিবারের পক্ষ থেকে থানাতে একটি জিডি করা হয়েছে। ঝিনাইদহের কালীগঞ্জ সিংদহ গ্রামের খুয়াজ আলীর পুত্র আসলাম ভাটপাড়া হাফেজিয়া মাদ্রাসার ছাত্র।

নিখোঁজ আসলামের ভাই মামুন হোসেন জানান, গত রোববার বিকেলে মাদ্রাসা যাওয়ার উদ্দেশ্যে আসলাম বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর রাত অবধি বাড়ীতে ফিরে না আসায় পরিবারের লোকজন অনেক খুজেও তার কোন সন্ধান পায়নি। সেই থেকেউ অদ্যবধী সে নিখোজ রয়েছে। এ ঘটনায় নিখোজের পরদিন থানাতে একটি জিডি করা হয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মুহাঃ মাহফুজুর রহমান মিয়া জানান, নিখোঁজের ঘটনায় একটি জিডি পেয়েছেন। পুলিশ নিখোঁজ আসলামকে উদ্ধারের জন্য জোর চেষ্টা চালাচ্ছে।
নিখোঁজ আসলামের পরিবার আরো জানায়, বাড়ী থেকে বের হবার সময়ে আসলামের পরনে চেক লুঙ্গী ও চাপাতা রংয়ের পাঞ্জাবী ছিল। তার গায়ের রং শ্যামলা, উচ্চতা আনুমানিক ৫ ফুট। কোন সহৃদয়বান ব্যক্তি তার খোজ পেলে ০১৮৪০-১৪৪০৭৫ ও ০১৩১৬-৮৩৪৪৮৬ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..