× Banner
সর্বশেষ
গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্বাচন পূর্ব ও পরবর্তী ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হরিণাকুন্ডুতে বৃদ্ধাশ্রমের মায়েদের মাঝে ঈদ উপহার বিতরণ ঝিনাইদহে সাড়ে ৭ হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার মুক্তিপণের দাবিতে যুবককে মারধর ও হত্যাচেষ্টা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন সচেতনতা বাড়াতে একুশে বইমেলায় ফায়ার সার্ভিসের লিফলেট বিতরণ আইনমন্ত্রী ও শিল্পী আসিফের প্রশংসা রাষ্ট্র ও সমাজে জবাবদিহিতা নিশ্চিত করতে গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান তথ্যমন্ত্রীর গুরুতর অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী বেনাপোল বন্দরে ঘোষণা বহির্ভূত প্রায় ৬ কোটি টাকার শাড়ি-থ্রি পিস ও প্রসাধনী আটক

বাংলাদেশের সাংস্কৃতিক ইতিহাসে ওয়াহিদুল হক এক অনিবার্য নাম -সংস্কৃতি প্রতিমন্ত্রী

admin
হালনাগাদ: শুক্রবার, ৬ মার্চ, ২০২০
ওয়াহিদুল হক স্মারণিক মিলনোৎসব

বাংলাদেশের সাংস্কৃতিক ইতিহাসে ওয়াহিদুল হক এক অনিবার্য নাম, যাঁর প্রত্যক্ষ অংশগ্রহণ ও নেতৃত্বে আমাদের সাংস্কৃতিক পদযাত্রার এক অমোচনীয় অধ্যায় তৈরি হয়েছে। তিনি যেমন কণ্ঠশীলনের একজন প্রতিষ্ঠাতা তেমনি এ দেশের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ছায়ানট, রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদেরও একজন প্রতিষ্ঠাতা। ভাষা, সংগীত ছাড়াও রাজনীতি, সংস্কৃতি, গণিত, জ্যোতির্বিজ্ঞান, ইতিহাস, চিত্রকলাসহ অনেক বিষয়ে তাঁর অসামান্য দখল ছিল। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় তিনি ‘স্বাধীন বাংলা শিল্পী সংস্থা’র প্রধান উদ্যোক্তা ছিলেন।  বলেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

প্রতিমন্ত্রী আজ সকালে রাজধানীর গণগ্রন্থাগার অধিদপ্তরের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে প্রসিদ্ধ বাচিক চর্চা প্রচার ও প্রসার প্রতিষ্ঠান ‘কণ্ঠশীলন’ আয়োজিত দুই দিনব্যাপী ‘ওয়াহিদুল হক স্মারণিক মিলনোৎসব ২০২০’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

এবারের মিলনোৎসবের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান’। প্রখ্যাত অভিনেতা ও আবৃত্তিশিল্পী সৈয়দ হাসান ইমাম এ মিলনোৎসব উদ্বোধন করেন।

প্রধান অতিথি বলেন, ওয়াহিদুল হক রবীন্দ্রনাথকে অবলম্বন করেছেন প্রবলভাবে। ১৯৪৭ সালের দেশ বিভাগে আমাদের সাহিত্য, শিল্পকলা, বিজ্ঞান, বুদ্ধিবৃত্তিক বিকাশে যে বিচ্ছিন্নতা দেখা দিয়েছিল, সেটিকে তিনি রবীন্দ্রনাথ ও তাঁর চিন্তা-সংগ্রামের মধ্য দিয়ে জোড়া লাগাতে চেয়েছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, জীবদ্দশায় যেমন ওয়াহিদুল হক মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত ছিলেন তেমনি আজও তাঁর প্রতি বাঙালির নিখাদ ভালোবাসার একটু কমতি নেই। কোনোদিন কোনো স্বীকৃতির মোহ তাঁকে আবিষ্ট করতে পারেনি। সংগীতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৮ সালে তিনি ‘একুশে পদক (মরণোত্তর)’ এবং ২০১০ সালে সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘স্বাধীনতা পুরস্কার (মরণোত্তর)’ লাভ করেন।

কণ্ঠশীলনের সভাপতি গোলাম সারোয়ার এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি, বিশিষ্ট লেখক ও গবেষক গোলাম কুদ্দুছ। শুভেচ্ছা বক্তৃতা করেন কণ্ঠশীলনের অধ্যক্ষ মীর বরকত। স্বাগত বক্তব্য রাখেন মিলনোৎসব উদ্‌যাপন পরিষদের আহবায়ক মোস্তফা কামাল।

উল্লেখ্য, এ বছর ‘ওয়াহিদুল হক স্মারণিক মিলনোৎসব সম্মাননা ২০২০’ প্রাপ্ত হয়েছেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব মঞ্চসারথি আতাউর রহমান।


এ ক্যটাগরির আরো খবর..