× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

চোখে ট্যাটু করে অন্ধ হলেন পোল্যান্ডের জনপ্রিয় মডেল

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৬ মার্চ, ২০২০
চোখে ট্যাটু করে অন্ধ

স্টাইল হিসেবে ‘ট্যাটু’ ভীষণ ভাবে জনপ্রিয়। একাধিক জনপ্রিয় মডেল, তারকা নিজেদের আরও সুন্দর ও আকর্ষণীয় দেখানোর জন্য নিজেদের শরীরের বিভিন্ন অংশে ট্যাটু করে থাকেন। বিখ্যাত র‌্যাপ গায়ক পোপেককে অনুসরণ করে চোখের সাদা অংশে করিয়েছিলেন ট্যাটু। কিন্তু তার কুপ্রভাবের শিকার পোল্যান্ডের জনপ্রিয় মডেল আলেক্সান্দ্রা সাদোয়াস্কা

এই বিখ্যাত মডেল নিজেকে আরও মোহময়ী করে তোলার জন্য নিজের চোখে করেছিলেন ট্যাটু। এমনিতেই ট্যাটু বিষয়টি বেশ যন্ত্রণাদায়ক। একাধিক সূচের সাহায্যে এই ট্যাটু করা হয়ে থাকে। সব কষ্ট সহ্য করেও তিনি নিজের চোখে করেছিলেন এই ট্যাটু। বিখ্যাত র‍্যাপার পপেক কে দেখে তিনি এই স্টাইলটি অনুকরণ করেছিলেন।

চোখের ট্যাটুকে স্কেলেরাল ট্যাটুও বলা হয়ে থাকে। আর এই ক্ষেত্রে চোখের মণির চারপাশে সূঁচ দিয়ে ডিজাইন করা হয়ে থাকে। সূঁচ দিয়ে চোখের ভেতরে রং প্রবেশ করানো হয়। তবে এর ফলে অনেক সমস্যা দেখা দিতে পারে তা অনেকে বিশেষজ্ঞরাই জানিয়েছেন।

চোখে ট্যাটু করানোর পর থেকেই ২৫ বছর বয়সী জনপ্রিয় মডেলের বা চোখে ব্যাথা হতে শুরু করে। আর তা তিনি তাঁর ট্যাটু আর্টিস্টকে জানালে তিনি বলেন বিষয়টি অতীব সাধারণ। পাশপাশি তিনি আলেক্সান্দ্রাকে ব্যথা কমানোর ওষুধ খাওয়ার পরামর্শ দিয়েছিলেন।

বিষয়টি নিয়ে তদন্ত করতে গিয়ে দেখা গিয়েছিল ওই ট্যাটু আর্টিস্ট চোখে ট্যাটু করার সময়ে গুরুত্বপূর্ণ একটি ভুল করে ফেলেছিলেন। যদিও ওই মডেল নিজের চোখের দৃষ্টি ফিরে পাওয়ার জন্য ডাক্তারের শরণাপন্ন হয়েছেন। কোনও আশানুরূপ মন্তব্য তিনি শুনতে পাননি বিশেষজ্ঞদের তরফে।

তবে তিনি এই মুহূর্তে আতঙ্কিত হয়ে রয়েছেন সম্পূর্ণ অন্ধ হয়ে যাওয়ার বিষয় নিয়ে। তবে বিষয়টি নিয়ে সকল ট্যাটু প্রেমীরা সাবধান হন। কারণ সাময়িক আকর্ষণের বশবর্তী হয়ে নিজের ভবিষ্যৎ নষ্ট করার কোন মানে দেখছেন না ডাক্তারেরা।

বর্তমানে ওই ট্যাটু আর্টিস্ট তিন বছরের জেলের শাস্তি পেলেও আলেক্সান্দ্রা দৃষ্টি শক্তি ফিরে পাবেকিনা তা নিশ্চিত করে বলতে পারেন না ডাক্তাররাও।


এ ক্যটাগরির আরো খবর..