× Banner
সর্বশেষ
পিটিএ চুক্তির অগ্রগ‌তি নিয়ে প্রতিমন্ত্রী ও রাষ্ট্রদূতের আলোচনা গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন মির্জাগঞ্জ শাখার সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন হাওলাদার বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের ইফতার মাহফিল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ পররাষ্ট্র মন্ত্রীকে লেখা বিরোধীদলীয় নেতার চিঠি প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি ঈদে ফিটনেসবিহীন কোনো বাস সড়কে নামতে দেয়া হবে না – ডিএমপি কমিশনার ভারতের কাছে বাড়তি ডিজেল চেয়েছে বাংলাদেশ ভবিষ্যতে ট্রাফিক ব্যবস্থাপনা হবে প্রযুক্তি নির্ভর – আইজিপি শ্যামনগরে সুন্দরবন সুরক্ষায় শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে লিটন দাসের সেঞ্চুরিতে বিমুগ্ধ ম্যাকেঞ্জি

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০
লিটন দাসের সেঞ্চুরি

শুরু থেকেই সাবলীল ছিলেন লিটন। স্বচ্ছন্দে খেলেন তিনি। ছন্দময় ক্রিকেটে হাঁকান সব নান্দনিক শট। ২২ গজে চোখ আটকে রাখার মতো মন্ত্রমুগ্ধ করে খেলে পান শতক। ওয়ানডে ক্যারিয়ারে ৩৪তম ম্যাচে এসে দ্বিতীয় সেঞ্চুরি পেয়েছেন লিটন দাস। তার মেধা ও সামর্থ্য অনুযায়ী যা নগণ্য। তবে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে যেভাবে খেলে সেঞ্চুরি পেয়েছেন তিনি, তাতে বিমুগ্ধ বাংলাদেশ ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি।

আজ মঙ্গলবার জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ। এর আগে ম্যাকেঞ্জির অধীনে সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঐচ্ছিক অনুশীলন করেন টাইগাররা।

মাঠ ও এর বাইরে দীর্ঘদিন ধরেই লিটনকে দেখছেন ম্যাকেঞ্জি। তার মতে সে এখন অনেক পরিণত,  ভীষণ ক্ষুধার্ত। ম্যাকেঞ্জি আশা করেন, আরও অনেক সেঞ্চুরি করবে ডানহাতি এ ব্যাটসম্যান। বাংলাদেশকে আরও সাফল্য এনে দেবে সে।

গেল রোববার জিম্বাবুয়ের বিপক্ষে ১০৫ বলে ১২৬ রানের অনবদ্য ইনিংস খেলে থামেন লিটন। পেশিতে টান পড়ায় রিটায়ার্ড হার্ট হয়ে ফেরেন তিনি। ওই সময় তার ইনিংসটি সাজানো ছিল ১৩ চার ও ২ ছক্কায়। স্বভাবতই ইনিংসটা আরও লম্বা হতে পারত।

এর এক ফাঁকে তিনি বলেন, লিটনকে দেখে আগের যে কোনো সময়ের চেয়ে অন্যরকম লাগছে। আমার মনে হয়, সে অনেক পরিণত হয়েছে। প্রথম ম্যাচে দায়িত্ব নিয়ে খেলেছে ও। দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছে। যেটি খুবই দৃষ্টিনন্দন। তাকে ভীষণ ক্ষুধার্ত দেখাচ্ছে।

বাংলাদেশ ব্যাটিং কোচ বলেন, লিটন যেভাবে অনুশীলন করছে, ব্যাটিং নিয়ে চিন্তাভাবনা করছে, তা চমৎকার। আমি আশা করছি, সে অনেক সেঞ্চুরি করবে।

ওই ম্যাচে খুব তেড়েফুঁড়ে খেলেননি লিটন। তবু স্ট্রাইক রেট ছিল ১২০। বলের গুণাগুণ বজায় রেখে খেলেন তিনি। মারার বল পেলেই করেন সীমানা ছাড়া। নেন ৫১টি সিঙ্গেল। ম্যাচ শেষে এ মারকুটে ব্যাটার বলেন, আমি ক্রিজে স্নায়ুচাপে ভুগছিলাম। তাই স্টকে থাকা বেশ কিছু শট কমিয়ে খেলেছি। তাতেই ফল মিলেছে।

ম্যাকেঞ্জি বলেন, শট কমানোর কোনো পরামর্শ লিটনকে আমরা দিইনি। আমরা তাকে শট কমাতে বলিনি। আমরা ওকে একটা ধারণা দিয়েছি, দল কেমন খেলা চায়। সে স্বতঃস্ফূর্তভাবে খেলে, প্রকৃতি প্রদত্ত প্রতিভা। আমরা তা বাধাগ্রস্ত করতে পারি না।


এ ক্যটাগরির আরো খবর..