× Banner
সর্বশেষ
নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জলবায়ু সংকটের সমাধানে ৩ তরুণ উদ্ভাবক বিজয়ী সিলেটে হাওর হ্যাকাথন ২০২৬ সম্পন্ন

উইঘুর মুসলমানদের নিয়ে লেখায় ফরাসি সাংবাদিক বহিষ্কার

admin
হালনাগাদ: রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক: এক ফরাসি সাংবাদিককে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে চীনের শিনজিয়াংয়ে সংখ্যালঘু উইঘুর মুসলমান সম্প্রদায়কে নিয়ে নিবন্ধ লেখায়। শনিবার চীন সরকারের পক্ষ থেকে এ নির্দেশ দেওয়া হয়।

বৃহস্পতিবার  বেইজিং ছাড়ার কথা রয়েছে সাংবাদিক উরসুলা গাউথিয়ার। তিনি ‘লবস’ নামের এক ফরাসি ম্যাগাজিনে কাজ করেন।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, উরসুলা শিনজিয়াংয়ের উইঘুর মুসলমানদের প্রতি গৃহীত চীনা নীতির সমালোচনা করে নিবন্ধ লিখেছিলেন। তার দাবি, বেইজিংয়ের তথাকথিত সন্ত্রাসবাদ নামক নিষ্ঠুর আইনের কারণে শিনজিয়াংয়ে বহু মানুষ নিহত হয়েছে।

বেইজিং জানিয়েছে, চীন সরকার ভবিষ্যতে আর ওই সাংবাদিককে সে দেশে সফরের অনুমতি দেবে না।

এ ঘটনার পর লবস ম্যাগাজিনের পক্ষ থেকে বলা হয়েছে, গত মাসে নিবন্ধটি প্রকাশের পর সেটি প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছিল চীন সরকার।

তিন বছর পর উরসুলা গাউথিয়ার হচ্ছেন প্রথম বিদেশি সাংবাদিক যাকে চীন থেকে বহিস্কার করা হচ্ছে। এর আগে ২০১২ সালে আল-জাজিরা প্রতিনিধি মেলিসা চানকে বহিষ্কার করেছিল বেইজিং সরকার।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই উইঘুর মুসলমানদের ওপর বেইজিং নীপিড়ন চালিয়ে আসছে বলে অভিযোগ রয়েছে। ধর্ম পালনেও চলতি বছর সেখানে রমাজানে রোজা রাখা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। অভিযোগ রয়েছে, উইঘুরদের সংখ্যালঘুতে পরিণত করতে অন্য প্রদেশ থেকে চীনা হান গোষ্ঠীর লোকজনকে সেখানে এনে বসাবাসের সুযোগ করে দেওয়া হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..