× Banner
সর্বশেষ
রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের ৫ সংস্থাকে ১৬.৫ মিলিয়ন ডলার সহায়তা দিল জাপান ১৪ মার্চ থেকে দেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু, প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ মাদারীপুরে হত্যার জেরে ৩০টি বসতঘরে আগুন, ঘটনাস্থলে ডিআইজি কোটালীপাড়ায় মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ মানব পাচার মামলার চার্জশিট থেকে আসামি বাদ দেওয়ার অভিযোগ উঠেছে এসআই পল্লবের বিরুদ্ধে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে মধুখালীতে র‌্যালি আলোচনা সভা ও অগ্নিকান্ড মহড়া অনুষ্ঠিত নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত আহত ১ প্রথমবারের মতো স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে বাজারে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ চোখের সামনে স্বামীকে হত্যার দৃশ্য ভুলতে পারছি না

সুশান্ত পালের অনুপ্রেরণামূলক বক্তব্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘ক্যারিয়ার আড্ডা’য়

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২০

কুষ্টিয়া শাখার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নিলস (দ্য নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল ল স্টুডেন্ট) আয়োজিত ‘ক্যারিয়ার আড্ডা’ অনুষ্ঠানের বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ৩০তম বিসিএস পরীক্ষার সম্মিলিত মেধাতালিকায় প্রথম স্থান অধিকারী সুশান্ত পাল

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত সকাল নয়টায় শুরু হয়ে সন্ধ্যা সাতটা পর্যন্ত দিনব্যাপী এ আড্ডায় প্রায় দুই হাজারের বেশি শিক্ষার্থী  অংশগ্রহণ করেণ । ইসলামী বিশ্ববিদ্যালয়ের  ক্যারিয়ার আড্ডায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম হারুন-উর-রসিদ আসকারী, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন সহ–উপাচার্য এম শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ এম সেলিম তোহা, আইন অনুষদের ডিন হালিমা খাতুন।

অনুষ্ঠানের মূল আলোচক সুশান্ত পাল ‘ক্যারিয়ার আড্ডা’য় বিসিএস (বাংলাদেশ সিভিল সার্ভিস), বিজেএস (বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস) এবং আইবিএ (ঢাবি) সম্পর্কে আলোকপাত করেন। অনুপ্রেরণামূলক বক্তব্যের এক পর্যায়ে সুশান্ত পাল বিভিন্ন জীবনমুখী পরামর্শ দেন।

বাংলাদেশ কাস্টমসের উপকমিশনার সুশান্ত পাল পড়ার কৌশল, আদর্শ মানুষ হওয়ার পরামর্শ ছাড়াও আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করেন। কীভাবে শূন্য থেকে সাফল্যের উচ্চস্তরে পৌঁছানো সম্ভব, তা তিনি বিভিন্ন মানুষের জীবনের বাস্তব উদাহরণসহ সুন্দরভাবে উপস্থাপন করেন।

তিনি সুন্দর উপস্থাপনার মাধ্যমে বলেন, পড়াশোনাকে ১ ধরে বাকি কাজগুলোকে ০ ধরে যে যত বেশি ১ এর পাশে যুক্ত করতে পারবেন, তিনি তত বেশি দক্ষ ও সফল। যেমনটি আমরা অনেক সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে দক্ষতা অর্জন করি। উদাহরণ হিসেবে আমি বলতে পারি, নিলসের মতো একটি অলাভজনক, অরাজনৈতিক, স্বতন্ত্র সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে আজ যে অভিজ্ঞতা অর্জন করে যাচ্ছি, তা নিঃসন্দেহে শিক্ষণীয়, অনুপ্রেরণাময়।’

পুরো অনুষ্ঠানটির সভাপতিত্ব করেছেন নিলস, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও প্রধান সমন্বয়কারী মাসুদুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নিলস ইসলামী বিশ্ববিদ্যালয় অধ্যায়ের ভাইস প্রেসিডেন্ট (কম্পিটিশন) মুত্তাকিন হোসাইন ও নিলস ইসলামী বিশ্ববিদ্যালয়ের সদস্য শেখ ফারহা বিন্দু। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল দ্য ডেইলি অবজারভার।

নিলস একটি আন্তর্জাতিক, স্বতন্ত্র, অরাজনৈতিক, অলাভজনক সংগঠন, যা বিশ্বের ২৬টি দেশের আইনের শিক্ষার্থী দ্বারা পরিচালিত। নিলসের উদ্যোগে ক্যারিয়ার আড্ডাটি অত্যন্ত সুষ্ঠুভাবে পরিচালিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..