× Banner
সর্বশেষ
পাক-অধিকৃত কাশ্মিরে নির্বাচন বর্জন ঘিরে সংঘর্ষ, বহু হতাহতের দাবি দেশের ৮ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত আজ শ্রীশ্রীব্যাস পূজা ও গুরুপুর্ণিমা, জেনে নিন কেন গুরুপুর্ণিমা আজ বুধবার (২৯ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে তা বেশ কৌতুহলের আজ ২৯ জুলাই  বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক – ১৫ দিনের মধ্যে হাইকোর্টে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ নবীগঞ্জে আমগাছ থেকে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার কৃষিখাতে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ-মালয়েশিয়া চার মাসের মধ্যে ঢাকা ও চট্টগ্রামের ডিজিটাল এলিভেশন মডেল করার নির্দেশ রাজধানীর লালবাগে ২৪ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

দিল্লি হামলার এক সপ্তাহ আগেই ট্র্যাক ভরে আনা হয়েছিল ইট

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২০

দি নিউজ ডেস্কঃ তদন্তে উঠে এলো ভয়ানক তথ্য, দিল্লি হামলার জন্য এক সপ্তাহ আগেই ট্র্যাক ভরে আনা হয়েছিল ইট। কারা এনেছিল সেই তথ্যই খুজে বের করতে শুরু হয়েছে চিরুনী অভিযান।

দেশের রাজধানী দিল্লীতে (Delhi) হওয়া দাঙ্গায় (Delhi Riot) এখনো পর্যন্ত ৪৩ জনের মৃত্যু হয়েছে। শয়ে শয়ে মানুষ আহত হয়েছে আর কোটি কোটি টাকার ক্ষতিও হয়েছে। ভয় আর রক্তের এই দাঙ্গা নিয়ে ধীরে ধীরে অনেক তথ্য সামনে আসছে। শোনা যাচ্ছে যে, দাঙ্গায় তাণ্ডব করার জন্য বস্তায় বস্তায় করে পাথর নিয়ে ছাঁদে জমা করা হয়েছিল, আর ইটভাটা থেকে ট্র্যাক্টর করে ইট নিয়ে এসে সেগুলো ভেঙে বড় সাইজের টুকরা করা হয়েছিল।

হিংসাগ্রস্ত মুস্তফাবাদ, করাবল নগর, চমন পার্ক শিব বিহার সমেত অন্য এলাকায় এক সপ্তাহ আগে থেকেই ট্র্যাক্টরে করে ইট নিয়ে আসা হচ্ছিল। যাঁদের বাড়ির ছাঁদে ইট রাখা হচ্ছিল, তাঁরা জানিয়েছিল যে বাড়ি তৈরির জন্য ইট কেনা হয়েছে।

কিন্তু তদন্তে সামনে এসেছে যে, ওই ইট গুলো টুকড়ো টুকড়ো করে দাঙ্গায় ব্যবহার করা হয়েছিল। আরেকদিকে পুলিশ গাজিয়াবাদের কিছু ইট মালিকের সাথে যোগাযোগ করে চলেছে। পুলিশ জানতে চাইছে হিংসার এক সপ্তাহ আগে কারা কারা ইট কিনেছিল।

মুস্তফাবাদের প্রায় প্রতিটি গলিতেই ইটের পাহাড় আছে। আর যেসব বাড়ির সামনে এই ইট পড়ে আছে, সেখানে কোন নির্মাণকার্য চলছিল না। আর হঠাৎই ইটের এই পাহাড় অর্ধেক হয়ে যায়, যেটার জবাব গলিতে থাকা মানুষদের কাছেও নেই।

এরকমই চিত্র করাবল নগরেরও। সেখানেই দাঙ্গার এক সপ্তাহ আগে থেকে ট্র্যাক্টরে করে ইট নিয়ে আসা হয়েছিল। আর তাঁদেরও যুক্তি একটাই ছিল যে, নির্মাণের জন্য ওই ইট আনা হচ্ছে। তদন্তে সামনে আসে যে ওই ইট গুলোকে ছোট ছোট টুকড়ো করে বস্তায় ভরা হয়েছিল। আর ইট ভর্তি বস্তা ছাদ থেকে উদ্ধার হওয়ার পর এটা পরিস্কার যে, ইটভাটা থেকে নির্মাণের নাম করে নিয়ে আসা ইট দিয়েই দাঙ্গা করা হয়েছিল।


এ ক্যটাগরির আরো খবর..