× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

ডায়াবেটিসরোধে গণসচেতনতা সৃষ্টির আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২০

পিআইডিঃ বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী আজ ‘ডায়াবেটিস সচেতনতা দিবস’ উপলক্ষে ডায়াবেটিসরোধে গণসচেতনতা সৃষ্টির আহ্বান জানান সমাজকল্যাণমন্ত্রী।

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ স্বাস্থ্য ও সমাজসেবাখাত-সহ দেশের সকলক্ষেত্রে সরকারের ব্যাপক উন্নয়নচিত্র তুলে ধরে বলেছেন, বর্তমান সরকার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় অনেক প্রকল্প নিয়ে এগিয়ে যাচ্ছে। অসহায় ও দুঃস্থ মানুষের কল্যাণে নিয়মিত ভাতা প্রদান ছাড়াও প্রতিবন্ধী এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিশুদের শিক্ষা-উপবৃত্তির ব্যবস্থা করছে। পাশাপাশি ক্যান্সার, কিডনিরোগ-সহ ৬টি রোগের চিকিৎসায় রোগীপ্রতি ৫০ হাজার টাকাও আর্থিক সাহায্য দিয়ে যাচ্ছে।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী আজ ‘ডায়াবেটিস সচেতনতা দিবস’ উপলক্ষে বারডেম হাসপাতালের সম্মেলনকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। এ উপলক্ষে মৎস্যভবন এলাকা থেকে একটি বর্নাঢ্য র‍্যালি মহানগরী প্রদক্ষিণ শেষে বারডেম চত্বরে এসে আলোচনা সভায় মিলিত হয়।

ডায়াবেটিক সমিতির সভাপতি একে আজাদ খানের সভাপতিত্বে সভায় শিশুদের ডায়াবেটিস এবং প্রতিকার বিষয়ক মূলপ্রবন্ধ উপস্থাপন ডা. বিদৌরা জাবীন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বারডেম হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক জাফর এ লতিফ, সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন প্রমুখ। এর আগে মন্ত্রী দীর্ঘমেয়াদী ডায়াবেটিসে আক্রান্ত ১২ জন আদর্শ রোগীকে সম্মাননাপত্র ও ক্রেস্ট প্রদান করেন।


এ ক্যটাগরির আরো খবর..