× Banner
সর্বশেষ
শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তিতুমীরের মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনারের সাথে বিসিপিএম নেতাদের সাক্ষাৎ নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ৬ ইঞ্চি করে কাপ্তাই বাঁধের ১৬টি গেট খুলে দেওয়া হলো ২০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না , সম্ভাব্য সময় জানালো বোর্ড পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ সমন্বিত উদ্যোগের মাধ্যমে বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর কৃষক কার্ডের পাইলট কর্মসূচিতে চলতি বছরে ৪৩ লাখ কৃষকের তথ্য সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে – কৃষিমন্ত্রী বিশ্বকাপ চলে যাবে, কিন্তু আমরা কি আমাদের সম্পর্কগুলো বাঁচিয়ে রাখতে পারব?

বিশ্বের সবচেয়ে বয়স্ক ও বড় গাছ সম্পর্কে জানলে চোখ কপালে উঠতে বাধ্য

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২০

অভিজিৎ পান্ডে, দি নিউজ ডেস্কঃ শেকড়ের দিক থেকে পৃথিবীর সবচেয়ে পুরনো গাছের বয়স ৯,৫৫০ বছর। আগাগোড়া কোনো গাছের কথা বললে সেটার বয়স হবে প্রায় ৫,০৬২ বছর।

যদি শেকড়ের কথা ধরা হয় তাহলে পৃথিবীর সবচেয়ে পুরনো আর বয়স্ক গাছ হিসেবে উল্লেখ করা যায় ২০০৪ সালে খুঁজে পাওয়া সুইডেনের ক্রিসমাস ট্রির (Christmas tree) কথা। এর শেকড় বরফ যুগের বলে মন্তব্য করেন অনুসন্ধানীরা। কিন্তু সুইডেনের মাটি যেখানে অনেকটা সময়ই বরফে ঢাকা থাকে সেখানে এতদিন পর্যন্ত গাছটি বাঁচল কী করে? খুব কঠিন এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে পাওয়া যায় এক অদ্ভুত বিষয়।

এই বয়স্ক গাছটির শেকড় মাটির নিচে গত ৯,৫৫০ বছর ধরে টিকে থাকলেও বাইরের চার মিটার অংশটি কিন্তু পাল্টেছে বহুবার। আর এর কারণ হচ্ছে গাছটির শেকড় থেকে জন্ম নেয়ার প্রবণতা। এক্ষেত্রে একটি গাছ মরে যাওয়ার সময়ই একই শেকড় থেকে আরেকটি গাছ জন্ম নেয়। ফলে শেকড় হিসেবে বর্তমান পৃথিবীর সবচেয়ে পুরোন গাছ সুইডেনের এই ক্রিসমাস ট্রি।

যদি আগাগোড়া কোনো গাছকে এই আখ্যা দিতে চাওয়া হয় সেটার হিসেব গড়াবে হোয়াইট মাউন্টেন পর্যন্ত। লাইভসায়েন্স অনুসারে এ গাছটি আবিষ্কার করে প্রথম রকি মাউন্টেন ট্রি রিং গবেষণা দল। তারাই সবকিছু পরীক্ষা-নিরীক্ষা করে খুঁজে পায় সাদা পাহাড়ের ওপর প্রায় ৫,০৬২ বছর ধরে দাঁড়িয়ে থাকা পি. লঙ্গাইভা (P.Longiva) গাছটিকে। এর আগে অবশ্য ২০১৩ সাল পর্যন্ত ৪,৮৪৫ বছর বয়সের মেথুসিলাহ ছিল পৃথিবীর সবচেয়ে পুরনো আর বয়স্ক গাছের তালিকায়।


এ ক্যটাগরির আরো খবর..