× Banner
সর্বশেষ
টানা বর্ষণে চট্টগ্রামে জলাবদ্ধতা, খেটেখাওয়া মানুষের কষ্ট বাড়ছে পাকিস্তানে সশস্ত্র হামলায় চার দিনে সেনা সদস্যসহ নিহত ৯৬ বাংলাদেশ-তাজিকিস্তানের মধ্যে এফওসি সমঝোতা স্মারক সই মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ত্রাণ যথাসময়ে সকলের কাছে পৌঁছাবে – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ভারতে যাওয়ার সময় বেনাপোলে স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক জাদুশিল্পকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সড়কের পাশে ধানের শীষ নিয়ে দাঁড়িয়ে থাকা গার্ডকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী এসডিজি অর্জনে নারী নেতৃত্ব অপরিহার্য – শামা ওবায়েদ রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

গোষ্ঠী সংঘর্ষের মাঝেই চিনের মৃত্যুপুরী থেকে ২৩ বাংলাদেশিকে ফেরত আনল ভারত

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২০

দি নিউজ ডেস্কঃ দুই গোষ্ঠীর সংঘর্ষে রক্তাক্ত দিল্লি, এরই মাঝে প্রবল নিরাপত্তা দিয়ে চিনের মৃত্যুপুরী থেকে ২৩ বাংলাদেশিকে ফেরত আনল ভারত। এরা প্রত্যেকেই চিনের উহান শহর থেকে ফিরেছেন।

করোনাভাইরাসের গর্ভ গৃহ এই শহরে তাঁরা অনেক ভারতীয়ের সঙ্গে আটকে পড়েছিলেন। চীনে ২৭০০ জনের বেশি মারা গিয়েছেন। ইউরোপে এবং মধ্যপ্রাচ্যে বড় আকারে ছড়াচ্ছে ভাইরাস। হচ্ছে মৃত্যু। সর্বশেষ পাকিস্তানেও এই ভাইরাস আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। বিদেশমন্ত্রক জানিয়েছে, বিশেষ বিমানে করে চিনের উহান থেকে ভারতে পৌঁছেছেন ২৩ বাংলাদেশি।

দিল্লিতেই চিন ফেরত অন্যান্য ভারতীয় নাগরিকের পাশাপাশি তাদের কোয়ারেনটাইনে (পৃথক ব্যবস্থা) রাখা হয়েছে।  গত ডিসেম্বরে চিনের হুবেই প্রদেশের উহান শহরে করোনাভাইরাস প্রথম ধরা পড়ে। প্রায় ৪০টি দেশে সেই ভাইরাস ছড়িয়েছে। বিশ্ব জুড়ে আক্রান্তের সংখ্যা ৮০ হাজারের বেশি। যেসব ভারতীয় ও বাংলাদেশি ফিরেছেন, তাদের কেউ করো না ভইরাস আক্রান্ত কিনা তা বলা হয়নি। তবে আগে চিন ফেরত যে কজনের দেহে এই ভাইরাস মিলেছিল তারা সুস্থ।


এ ক্যটাগরির আরো খবর..