× Banner
সর্বশেষ
ভোলায় ৫ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, তিন কিশোর গ্রেপ্তার টানা ৫ দিন অনশনের পর বিয়ে, তিন মাস পর মিলল মোনিয়ার ঝুলন্ত লাশ শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল জাল দলিলের অভিযোগ-কোটালীপাড়ায় দুই দলিল লেখক সাময়িক বহিস্কার জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে বেনাপোলে বিএনপির আনন্দ র‌্যালি ও সমাবেশ ডাসারে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু গণঅভ্যুত্থানের দুই বছর পুর্তি উপলক্ষে ঝিনাইদহে ১১ দলীয় ঐক্য জোটের গণসমাবেশ শ্যামনগরে ফাইটার ক্যারাতে ক্লাবের বেল্ট প্রদান অনুষ্ঠান নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি – স্বরাষ্ট্রমন্ত্রী ৫ আগস্ট যেভাবে হয়ে উঠল ‘৩৬ জুলাই’

৪৮ ঘন্টা পর বেনাপোল বন্দরে বাণিজ্য সচল

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২০

মোঃ মাসুদুর রহমান শেখ,বেনাপোল(যশোর):  বিএসএফে কর্তৃক সিঅ্যান্ডএফ স্টাফ সদস্যদের বন্দরে প্রবেশে নিষেধাজ্ঞা জারীতে বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে দুই দিন আমদানি ,রফতানি বাণিজ্য বন্ধ থাকার পর পূনরায় সচল হয়েছে।
বৃহস্পতিবার(২৭ ফেব্রুয়ারী) সকালে বাণিজ্যের সাথে সংশিষ্ট দুই দেশের প্রতিনিধিদের মধ্যে সন্তোষ জনক আলোচনায় বাণিজ্য সচল হয়। বেনাপোল স্টাফ এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, আগামী ২০ মার্চ পর্যন্ত পূ্র্বের নিয়মে দুই পাশের স্টাফ সদস্যরা কাস্টমস পারমিট নিয়ে যাতায়াত করবে। এর মধ্যে  দুই পক্ষ বসে আর একবার বসে স্থায়ী সিদ্ধান্ত হবে। বেনাপোল আমদারি,রফতানি সমিতির সহসভাপতি আমিনুল হক বলেন,দুই দিন আমদানি বাণিজ্য বন্ধ থাকায় সরকারের প্রায় ৩০ কোটি টাকা রাজস্ব আদায়ে ব্যহত হয়েছে। আর ব্যবসায়ীদের লোকশান হয়েছে ১০ কোটি টাকা।
বেনাপোল বন্দরের উপ-পরিচালক(প্রশাসন) আব্দুল জলিল জানান, ব্যবসায়ীরা যাতে তাদের আটকে থাকা পণ্য  দ্রুত খালাস  নিতে পারেন তার জন্য সংশিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।
 এর আগে বাণিজ্যিক কার্য সম্পাদনে বেনাপোল ও পেট্রাপোল বন্দরের মধ্যে কাস্টমস পারমিট নিয়ে যাতায়াতকারী সিঅ্যান্ডএফ স্টাফ সদস্যদের যাতায়াত বন্ধ করে দেয় সীমান্তরক্ষী বিএসএফ। এতে বন্ধ হয়ে যায় আমদানি-রফতানি বাণিজ্য।
জানা যায়, প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ৪ থেকে সাড়ে ৪শ ট্রাক বিভিন্ন পণ্য আমদানি এবং দেড়শ থেকে ২শ ট্রাক পণ্য রফতানি হয়ে থাকে। আমদানি পণ্যের মধ্যে শিল্পকারখানার কাঁচামাল, তৈরী পোশাক ও খাদ্যদ্রব রয়েছে। রফতানি পণ্যের মধ্যে পাট ও পাটজাত দ্রব উল্লেখ্য যোগ্য। প্রতিবছর এ বন্দরে আমদানি পণ্য থেকে সরকার প্রায় ৫ হাজার কোটি টাকা রাজস্ব পেয়ে থাকে।।


এ ক্যটাগরির আরো খবর..