× Banner
সর্বশেষ
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ সমন্বিত উদ্যোগের মাধ্যমে বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর কৃষক কার্ডের পাইলট কর্মসূচিতে চলতি বছরে ৪৩ লাখ কৃষকের তথ্য সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে – কৃষিমন্ত্রী বিশ্বকাপ চলে যাবে, কিন্তু আমরা কি আমাদের সম্পর্কগুলো বাঁচিয়ে রাখতে পারব? কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি বিয়ের পর কনে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২ তাপপ্রবাহে বেলজিয়ামে ১৫ দিনে প্রায় ২০০০ জনের মৃত্যু ‘‘হামার বাড়ি নদীর কিনোরত;  এই বাড়ি ভাঙি গেইলে কই যামো, কই থাকমো’ এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর আহ্বান

রাণীনগরে আন্ত:স্কুল সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২০

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলায় আন্ত:স্কুল ঐতিহ্যভিত্তিক সংগীত প্রতিযোগিতা ২০২০ অনুষ্ঠিত হয়েছে। পিকেএসএফ’র অর্থায়নে বেসরকারী উন্নয়ন সংস্থা মৌসুমী “ক্রীড়া ও সাংস্কৃতিক” কর্মসূচীর আওতায় বুধবার সকালে রাণীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলার ১০টি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে এই দেশাত্নবোধক, আধুনিক ও লোক সংগীত বিষয়ে প্রতিযোগীদের মুল্যায়ন করা হয়।

মৌসুমীর প্রধান নির্বাহী হোসেন শহীদ ইকবাল রানার সভাপতিত্বে আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধন এবং প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল মামুন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশিষ কুমার ঘোষ, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, মৌসুমীর পরিচালক এরফান আলী, সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির প্রোগ্রাম কর্মকর্তা আব্দুর রউফ পাভেল, কালিগ্রাম ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলু মন্ডল প্রমুখ। প্রতিযোগিতায় ৯টি বিদ্যালয়ের প্রায় অর্ধ শতাধিক প্রতিযোগি অংশগ্রহন করে।


এ ক্যটাগরির আরো খবর..