× Banner
সর্বশেষ
সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের বিধান পুনর্বহাল লঘুচাপের প্রভাবে দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত বহাল আজ বৃহস্পতিবার (৯ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৪ আষাঢ় বৃহস্পতিবার (৯ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে পদোন্নতি ও নতুন নিয়োগ দ্রুত সম্পন্নের নির্দেশ বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান টানা বর্ষণে চট্টগ্রামে জলাবদ্ধতা, খেটেখাওয়া মানুষের কষ্ট বাড়ছে পাকিস্তানে সশস্ত্র হামলায় চার দিনে সেনা সদস্যসহ নিহত ৯৬ বাংলাদেশ-তাজিকিস্তানের মধ্যে এফওসি সমঝোতা স্মারক সই মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

মধ্যরাতে মহাখালীতে দুর্ঘটনায় ‘প্রেস’ লেখা বাইকে দুই নারী আরোহী নিহত

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২০

মধ্যরাতে রাজধানীর মহাখালীতে বাস ও মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে।  মহাখালী এলাকায় সেতু ভবনের সামনে সড়ক দুর্ঘটনায় ‘প্রেস’ লেখা ওই মোটরসাইকেল আরোহী দুই নারী নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে একটি বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা ওই দুই নারী দুর্ঘটনার শিকার হন। তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

বনানী থানা-পুলিশ এসব তথ্য নিশ্চিত করে বলেছেন, একজনের কাছ থেকে একটি পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। পরিচয়পত্রে তাঁর নাম লেখা দুলদানা আক্তার কচি। তিনি পার্ল ইন্টারন্যাশনালের টেরটরি কর্মকর্তা।

দুর্ঘটনার শিকার ওই মোটরসাইকেলের পেছনে ‘প্রেস’ লেখা স্টিকার লাগানো ছিল বলে জানা গেছে। বনানী থানার উপপরিদর্শক (এসআই) আফজাল হোসেন জানান, নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।


এ ক্যটাগরির আরো খবর..