× Banner
সর্বশেষ
বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ মেহেরপুরের গাংনী হতে সাড়ে চার হাজার লিটার ডিজেল উদ্ধার

দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু বুক কর্নার স্থাপিত হবে -গণশিক্ষা প্রতিমন্ত্রী

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২০

পিআইডিঃ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মুজিববর্ষ উদ্‌যাপন উপলক্ষে মন্ত্রণালয়ের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে বলেছেন, দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহিদ মিনার  এবং বঙ্গবন্ধু বুক কর্নার স্থাপন  করা হবে।

প্রতিমন্ত্রী আজ কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলা সদরে মুদাফৎ থানা সরকারি প্রাথমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শনকালে একথা বলেন। প্রতিমন্ত্রী বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের বাংলা বই পড়তে বলেন। তিনি বলেন, মুজিববর্ষ উপলক্ষে ৩য় থেকে ৫ম শ্রেণির সকল শিক্ষার্থীর বাংলা পঠন দক্ষতা শতভাগে উন্নীত করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..