× Banner
সর্বশেষ
বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ মেহেরপুরের গাংনী হতে সাড়ে চার হাজার লিটার ডিজেল উদ্ধার

পঞ্চগড়ে ভাষা সৈনিক সুলতান বই মেলা শুরু

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২০

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে সাত দিন ব্যাপী ভাষা সৈনিক সুলতান বই মেলা-২০২০ শুরু হয়েছে। শুক্রবার ২১ ফেব্রুয়ারি প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক ভাবে বই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসন সাবিনা ইয়াসমিন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল আলিম খান ওয়ারেশী, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল মান্নান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেহানুল হক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

ভাষা সৈনিক সুলতান বই মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও প্রকাশনার পক্ষ থেকে প্রদর্শনী ও বিক্রির জন্য ২২টি বইয়ের স্টল দেয়া হয়েছে। অতিথীরা মেলায় বিভিন্ন স্টল ঘুরে দেখেন।প্রতিদিন মেলার মঞ্চে থাকবে সাংস্কৃতিক ও নাট্যানুষ্ঠান। এছাড়া সপ্তাহব্যাপী বই মেলায় থাকছে মাতৃভাষা ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন।


এ ক্যটাগরির আরো খবর..