× Banner
সর্বশেষ
পিটিএ চুক্তির অগ্রগ‌তি নিয়ে প্রতিমন্ত্রী ও রাষ্ট্রদূতের আলোচনা গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন মির্জাগঞ্জ শাখার সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন হাওলাদার বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের ইফতার মাহফিল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ পররাষ্ট্র মন্ত্রীকে লেখা বিরোধীদলীয় নেতার চিঠি প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি ঈদে ফিটনেসবিহীন কোনো বাস সড়কে নামতে দেয়া হবে না – ডিএমপি কমিশনার ভারতের কাছে বাড়তি ডিজেল চেয়েছে বাংলাদেশ ভবিষ্যতে ট্রাফিক ব্যবস্থাপনা হবে প্রযুক্তি নির্ভর – আইজিপি শ্যামনগরে সুন্দরবন সুরক্ষায় শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক পরিষদ এর জেলা কাউন্সিল ও আলোচনা সভা

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২০

বুলবুল ইসলাম, কুড়িগ্রাম সদর প্রতিনিধিঃ “স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের জাতীয় বেতন নয় মুজিব শতবর্ষে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা সমূহ জাতীয় করণের ঘোষণা আসবে ইনশাআল্লাহ”।
এই প্রত্যাশায় বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় কুড়িগ্রাম পৌর টাউনহল মিলনায়তনে বাংলাদেশ স্বতন্ত্র ইবতোদায়ী মাদরাসা শিক্ষক পরিষদ, কুড়িগ্রাম জেলার উদ্যোগে মুজিব শতবর্ষ পালনের প্রস্তুতি সভা জনাব মাঃ ফকরুল ইসলাম সাহেবের সভাপতিত্বে অনুষ্টিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, কুড়িগ্রাম সদর উপজেলার জেলা নির্বাহী জনাব নিলুফা ইয়াছমিন। প্রধান আলোচক হিসেবে উপস্হিত ছিলেন, মহাসচিব জনাব মোঃ শামছুল আলম।
তিনি বলেন মাননীয় শিক্ষামন্ত্রীর নির্দেশনায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের জাতীয় স্কেলে বেতন প্রদান/ জাতীয়করণ করার লক্ষ্য জেলা প্রশাসকের মাধ্যমে সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার তথ্য কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক সংগ্রহ করছেন।
তিনি এজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে প্রাণঢালা অভিনন্দন জানান এবং মুজিব শতবর্ষে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা সমূহ জাতীয়করণের দাবী জানান।
মহাসচিব জনাব মোঃ শামছুল আলম বলেন- মাননীয় প্রধানমন্ত্রী “মাদার অফ হিউম্যানিটি”, স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা প্রতিষ্ঠার পর দীর্ঘ ৩৬ বছর অতিবাহিত হয়েছে। অবহেলিত স্বতন্ত্র ইবতেদায়ী মাদরসা সমূহ জাতীয়করণ করে মুজিব শতবর্ষ কে একটি মাইল ফলকে পরিণত করুন। আপনি ইবতেদায়ী মাদরাসার জননী খেতাব ভূষিত হবেন।
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ২০১৩ সালের ২২ জানুয়ারী হতে শিক্ষকদের অনুদান ৫০০/- টাকা হতে বৃদ্ধি করে ১০০০/- টাকায় উন্নীত করেন, ২০১৭ সালে অনুদান পুন:নির্ধারণ করে প্রধান শিক্ষক ২৫০০/- টাকা, সহকারী শিক্ষক ২৩০০/- টাকা প্রদান করেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার প্রশাসনিক কার্যক্রমে ২০১৫ সালে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের উপর দায়িত্ব প্রদান করেন, প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় সমহারে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার ছাত্র/ছাত্রীদের বৃত্তি প্রদান করছেন, ২০২০ সালের জানুয়ারী মাস হতে ইবতেদায়ী মাদরাসার ছাত্র/ছাত্রীদের ১০০% উপবৃত্তি, ব্যাগ, তৈরি পোশাক দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন, ইবতেদায়ী মাদরাসার ছাত্র/ছাত্রীদের দুপুরের খাবার দেওয়ার পরিকল্পনা গ্রহণ, স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা সমূহ একাডেমিক ভবন নির্মাণের পরিকল্পনা গ্রহণ, বিএমটিটিআই কর্তৃক প্রধান শিক্ষকদের প্রশাসনিক দক্ষতা অর্জনে প্রশিক্ষণ প্রদান করছেন।
এছাড়া বর্তমান সরকার আরো অনেক উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করেছেন বলে তার সংক্ষিপ্ত শেষ করেন।
আলোচনা সভায বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলন, কুড়িগ্রাম সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মাঃ নুরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব আলহাজ্ব আঃ রব রাজু ও সাবেক পৌর মেয়র কাজিউল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলার স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষক/ শিক্ষিকা বৃন্দু সহ অন্যান্য গন্যমান্য ব্যক্তি বর্গ।


এ ক্যটাগরির আরো খবর..