× Banner
সর্বশেষ
টেকসই খাদ্য নিরাপত্তা ও যুবকদের দক্ষ করতে ডব্লিউএফপি-এর সহযোগিতা চাইলেন পার্বত্যমন্ত্রী  সবুজ প্রযুক্তিনির্ভর টেক্সটাইল শিল্পে জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর হাম রোগের সর্বশেষ প্রতিবেদন এদেশে আমাদের অনন্য জাতীয় পরিচয় আমরা ‘বাংলাদেশি’ -সংস্কৃতি বিষয়ক মন্ত্রী শিক্ষা খাতকে জাতীয় বিনিয়োগ হিসেবে বিবেচনা করছে সরকার – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ’র রাষ্ট্রদূত মিলারের বৈঠক ডাসারে ২৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক দেশের পাট শিল্পের জন্য চীনের প্রযুক্তিগত সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী চোখ ভেদ করে মাথায় ঢুকে গুলি,মারা গেল ছোট্ট রেশমী মাদকমুক্ত সমাজ গড়তে সমন্বিতভাবে কাজ করার আহ্বান- হাটহাজারীতে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এমপি

এ. আর রহমান কন্যার বোরকা পরা ইসুতে বিতর্ক খাতিজা-তসলিমার

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২০

সুরের যাদুকর এ. আর রহমানের কন্যা খাতিজা রহমান। খাতিজার বোরকা পরা নিয়ে মন্তব্য করায় ভারতে নির্বাসিত বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন কড়া সমালোচনা মুখে। তবে এবার তসলিমাও খাতিজার সেই প্রতিক্রিয়ার জবাব দিয়েছেন।

আজ মঙ্গলবার বিষয়টি নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন লেখিকা।

তসলিমা বলেন, ‘ফেসবুকে বা টুইটারে সেদিন বারবার সামনে আসছিল এ আর রহমানের মেয়ে খাতিজার বোরকা পরা ছবি। ভাবছিলাম গান বাজনা নিয়ে থাকা সংস্কৃতিমনস্ক সংসারের শিক্ষিত মেয়েরাও কী করে যে ধর্মান্ধ হয়! সে কারণেই টুইট করা।

‘‘তারপর দেখতে হলো খাতিজার রিয়্যাকশন! যে কোনো হিজাবি বা বোরকাওয়ালি যে ভাবে রিয়্যাক্ট করে, সে ভাবেই করেছে-‘এটা আমার চয়েস, আমি গর্বিত, আমি এম্পাওয়ার্ড’।’’

তসলিমা বলেন, খাতিজা আরও বললো- আমি যেন গুগল করে ‘সত্যিকার নারীবাদ’ সম্পর্কে জেনে নিই। সে বলতে চাইছে বোরকা পরাই সত্যিকার নারীবাদ। এই বোকা বোকা উত্তর পড়ে মিডিয়া, এমনকি সেক্যুলার মিডিয়াও, উচ্ছ্বসিত। খবরের শিরোনাম লিখেছে, খাতিজা তসলিমাকে ধুয়ে দিয়েছে, খাতিজা তসলিমাকে একহাত নিয়েছে, খাতিজা উচিত জবাব দিয়েছে, ধারালো জবাব দিয়েছে।

তিনি বলেন, সত্যিই কি মনে হয় বোরকা পরা মেয়েরা নারীবাদী? আমাকে গুগল করে ‘সত্যিকার নারীবাদ’ শিখতে বললো এক বোরকাওয়ালি মেয়ে, আর সেটাই চরম বিনোদনের বিষয় হয়ে উঠল সারা উপমহাদেশে!

মিডিয়ার সমালোচনা করে বিতর্কিত এই লেখিকা আরও বলেন, বোরকা ইস্যুটা একটা সিরিয়াস বিতর্কের ইস্যু হতে পারত। সেদিকে গেলই না মিডিয়া। সবাই হাসছে আমার দিকে তাকিয়ে কেমন চমৎকার উত্তর দিয়ে আমাকে ‘কাবু’ করা হলো এই বলে।

‘যেন আমি মানবতার শত্রু, যেন মেয়েদের সমানাধিকারের জন্য আমার এতকালের লেখালেখি সব ভুল, যেন নারীবিরোধী ধর্ম নিয়ে প্রশ্ন করা আমার ভুল, যেন বোরকাওয়ালিরাই আসল নারীবাদী, যেন ইসলামই নারীর সমানাধিকার নিশ্চিত করে, যেন পুরুষের চার বিয়েই সঠিক, কোরআন যে অবাধ্য নারীকে মারধর করতে বলে, সেটাই সত্যিকারের নারীবাদ। আমিই ভুল।’

প্রসঙ্গত গত ১১ ফেব্রুয়ারি তসলিমা খাতিজার একটি ছবি পোস্ট করে টুইটারে লিখেছিলেন– ‘আমি এআর রহমানের মিউজিক খুব ভালোবাসি। কিন্তু যখনই তার কন্যাকে বোরকা পরে দেখি, তখনই সাফোকেটেড লাগে। সাংস্কৃতির পরিবারের একজন শিক্ষিতা নারীও খুব সহজেই মগজ ধোলাই করা যায়, এটি ভেবেই খুব হতাশ লাগে।’

জবাবে খাতিজা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লেখেন– এক বছরও কাটল না, ফের এই বিষয়টি ঘুরে এলো… দেশে অনেক কিছু হচ্ছে।

একজন নারী কী পরতে চান, তাকেই গুরুত্ব দেন সবাই। প্রতি বার এই ইস্যুটি সামনে এলেই অনেক কিছু বলার থাকে। আমি যা করছি, তার জন্য আমি খুশি ও গর্বিত। আর আমাকে আমার মতো করে যারা গ্রহণ করেছেন, তাদের আমার ধন্যবাদ।

আমার কাজই কথা বলবে… প্রিয় তসলিমা নাসরিন, আমার পোশাকের জন্য আপনি শ্বাসরুদ্ধ বোধ করছেন, এতে আমি দুঃখিত। অনুগ্রহ করে তাজা বাতাস নিন। কারণ আমি আদৌ সাফোকেটেড অনুভব করছি না; বরং আমি যা করছি, তার জন্য গর্বিত।

নারীবাদের প্রকৃত অর্থ কী– তা গুগুলে একবার দেখে নিন। কারণ সেখানে অন্যান্য নারীকে হেয় করা বা তাদের পিতাদের এই ইস্যুতে নিয়ে কোনো কথা বলছেন না। এ ছাড়া আপনার পর্যবেক্ষণের জন্য আমি তো আপনাকে কোনো ছবিও পাঠাইনি।’

গত বছরও রহমানের মেয়ে খাতিজার বোরকায় মুখ ঢাকা নিয়ে কথা উঠেছিল। তবে সে বার সাহসী জবাবে সোশ্যাল মিডিয়ায় ট্রোলকে থামিয়ে দিয়েছিলেন রহমান স্বয়ং।


এ ক্যটাগরির আরো খবর..