× Banner
সর্বশেষ
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রীর সাথে যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রীর বৈঠক জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের পবিত্র প্রক্রিয়া – তথ্যমন্ত্রী চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর – সংস্কৃতিমন্ত্রী মাদারীপুরে ফুফুর সরলতার সুযোগে জমি লিখে নেওয়ার অভিযোগ বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

ভয়াবহ বোমা হামলায় পাকিস্তানে মৃত ১০ জন আহত কমপক্ষে ৩৫

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২০

দি নিউজ ডেস্কঃ ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের কোয়েটায় দুই পুলিশসহ অন্তত ১০ জন নিহত হয়েছে, এছাড়া আহত হয়েছে ৩৫ জন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানা গিয়েছে।

পাকিস্তানের কোয়েটায় আত্মঘাতী হামলায় দুই পুলিশসহ অন্তত ১০ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে ৩৫ জন। আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দেশটির দক্ষিণ-পশ্চিমে বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটাতে সোমবার এ হামলার ঘটনা ঘটে। কোয়েটার পুলিশ প্রধান আব্দুল রাজ্জাক চিমা জানান, শহরে একটি ধর্মীয় গোষ্ঠীর সমাবেশ ছিল। সমাবেশস্থলে ঢোকার মুখে সন্দেহভাজন এক ব্যক্তিকে পুলিশ আটকে দিলে মুহূর্তের মধ্যে সে বিস্ফোরণ ঘটায়। ঘটনাস্থলেই ২ পুলিশকর্মীসহ সাতজন নিহত হয়।

দেশটির হাসপাতালের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, আমরা এখন পর্যন্ত ১০ জনের মৃতদেহ পেয়েছি। আহত অবস্থায় ৩৫ জন ভর্তি হয়েছে, এদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ইসলামাবাদে এক অনুষ্ঠানে বলেন, আমি আপনাদের বলতে পারি যে, জঙ্গিদের কাছে পাকিস্তান আর নিরাপদ ঘাঁটি নয়। অতীতে যাই ঘটুক না কেন, আমরা আফগানিস্তানে শান্তি চাই। অতীতে যা ছিল এখনো যে তাই আছে বারে বারে এমন হামলা করে জঙ্গি সংগঠনগুলো সেটাই প্রমান দিতে চাইছে বলে মনে করছে কূটনৈতিক মহল।


এ ক্যটাগরির আরো খবর..