× Banner
সর্বশেষ
ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই  -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পরিচ্ছন্নতা কর্মীদের আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে -এলজিআরডি প্রতিমন্ত্রী ছয় মাসের মধ্যে সারা দেশে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রম চালু করা হবে -আইনমন্ত্রী ঠাকুরগাঁও থেকে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়ে ভুয়া প্রচার বিষয়ে সতর্ক থাকার অনুরোধ নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, আসামি গ্রেপ্তার  ইরান-যুক্তরাষ্ট্র কূটনৈতিক যোগাযোগের খবরে কমেছে তেলের দাম ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ৫০% কমানোর অঙ্গীকার বাংলাদেশের ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ১৭ জেলার নদীবন্দরে সতর্কতা আজ ৪ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

ফেনীর মহিপালে দুইজন নিহতের ঘটনায় মামলা, গ্রেফতার ৫

admin
হালনাগাদ: শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০১৫

ফেনী প্রতিনিধিঃ ফেনীর মহিপালে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে ২ জন নিহতের ঘটনায় ৪৬ জনকে আসামি করে একটি মামলা করা হয়েছে। এতে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার সকালে নিহত মাঈন উদ্দিনের ছেলে ২১ জনের নাম উল্লেখ করে ফেনী মডেল থানায় মামলাটি করেন।

এদিকে সংঘর্ষের পরপরই পুলিশ ঘটনাস্থল থেকে ১৪টি বন্দুকের গুলির খোসা জব্দ করেছে। পাশাপাশি ঘটনাস্থলের পাশে একটি বাড়ি থেকে সিসি ক্যামেরাও জব্দ করা হয়েছে।

এর আগে গতকাল রাত সাড়ে আটটার দিকে মহিপালের চৌধুরী বাড়ি এলাকার বাসিন্দা মাঈন উদ্দিনের বাড়িতে হামলা চালায় প্রতিপক্ষ মান্নান ও তার লোকজন।

এসময় তাদের গুলিতে নবম শ্রেণির এক ছাত্রীসহ দু’জন নিহত হয়। গুলিবিদ্ধ হয় আরো তিনজন।

এদের মধ্যে এক শিশুসহ দু’জনকে চট্টগ্রাম মেডিকেল এবং অপর একজনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..