× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বাজেটে শুল্ক বৃদ্ধি: বেনাপোল বন্দর দিয়ে ভারতীয় মাছ আমদানি প্রায় বন্ধের পথে মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে সরকার বদ্ধপরিকর – স্বরাষ্ট্রমন্ত্রী শার্শায় ‘মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ৬ বাংলাদেশি নারী হাটহাজারীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন এমপি বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  এ দেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা: প্রধানমন্ত্রী ২০২৭ সালে শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার শুরু করব – শিক্ষামন্ত্রী কৃষিতে সেন্সর, এআই ও ড্রোন ব্যবহারে কর্মপরিকল্পনা হচ্ছে – প্রধানমন্ত্রী

আজ দেশের সর্বত্র জুলুম ও ত্রাসের রাজত্ব চলছে -আল্লামা আব্দুল মুমিন

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২০

আজ দেশের সর্বত্র এক জুলুম ও ত্রাসের রাজত্ব চলছে। জনগণের নাগিরক অধিকার ভয়াবহভাবে ছিনিয়ে নেওয়া হয়েছে বলে জানালেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি আল্লামা আব্দুল মুমিন শায়েখে ইমামবাড়ি।

দীর্ঘ একযুগেরও বেশি সময় ধরে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে রাষ্ট্র ক্ষমতাকে অন্যায়ভাবে সরকার দখল করে রেখেছে। এসব অন্যায়ের বিরুদ্ধে মানুষকে কথা বলতে দিচ্ছে না। অর্থনৈতিক লুটপাট, সন্ত্রাস, দুর্নীতি, সামাজিক বৈষম্য, বিচার ব্যবস্থা ভেঙ্গে পড়া, প্রশাসনের দলবাজি’সহ এমন কোন খাত নেই, যেখানে ইতিবাচক উল্লেখ করার মতো কিছু আছে। সাধারণ মানুষ যে ভাল নেই, সেটাও বলতে দিচ্ছে না। ফলে যেভাবে বৃটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের লড়তে হয়েছে, আজ সময় হয়েছে জুলুম ও আধিপত্যবাদ প্রতিরোধে ঐক্যবদ্ধ দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।

তিনি বলেন, অবিভক্ত ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনসহ ইসলাম ও দেশবিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে জমিয়তে উলামায়ে ইসলাম রাজপথে সক্রিয় ভূমিকা পালন অব্যাহত রেখে আসছে। তিনি বলেন, দীর্ঘ রক্তাক্ত সংগ্রাম ও আত্মত্যাগের মধ্য দিয়ে এই দেশ স্বাধীন করা হয়েছে সর্বস্তরে ইনসাফ, সুবিচার, সাম্য ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে নিয়ে। অথচ স্বাধীনতার অর্ধশতাব্দি পূর্ণ হতে চলেছে, অথচ স্বাধীনতা পূর্ববর্তী সময়ের তুলনায় পরিস্থিতির আরো গভীর অবনতি হয়েছে।

কর্মী সম্মেলনের প্রধান বক্তা ও দলের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী বলেছেন, জমিয়ত আল্লাহর যমীনে আল্লাহ’র বিধিবিদ্ধ নেজাম প্রতিষ্ঠার মহান লক্ষ্য-উদ্দেশ্যকে সামনে রেখে কাজ করে যাচ্ছে। দেশের সর্বস্তরে ইনসাফ, সমতা, সুবিচার, গণমানুষের ন্যায্য অধিকার এবং সহনশীল ও শান্তিপূর্ণ শক্তিশালী সমাজ ও দেশ গড়াই জমিয়তের লক্ষ্য। তিনি বলেন, জমিয়ত জ্বালাও-পোড়াও ও ভাংচুরে বিশ্বাস করে না। জমিয়ত শান্তিপূর্ণ উপায়ে সংবিধান প্রদত্ত নাগরিক অধিকার নিয়ে অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে আন্দোলন-সংগ্রাম করে যাচ্ছে।

তিনি বলেন, স্বাধীনতা ও অধিকার আপনা আপনি কেউ ফিরিয়ে দিবে না। এসব কেড়ে নিয়ে জুলুমের রাজত্ব কায়েম করা হয়েছে আপনা আপনি ফিরিয়ে দিতে নয়। জনগণকে সোচ্চার হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে এবং এসব অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আত্মত্যাগী মানসিকতা নিয়ে রাস্তায় নামতে হবে। তিনি জমিয়তের প্রতিটি নেতাকর্মীকে দেশ, জাতি, শান্তি ও মানবাধিকারের পক্ষে দলীয় শৃঙ্খলার আওতায় সর্বোচ্চ চেষ্টা-সাধনার মাধ্যমে কাজ করে যাওয়ার আহবান জানান।

সহসভাপতি আল্লামা শায়েখ জিয়া উদ্দীন বলেন, ইসলাম ইবাদ-বন্দেগীর পাশাপাশি বিশ্ব শান্তির জন্য পূর্ণাঙ্গ জীবন বিধানও উপহার দিয়েছে। ইসলামের এই জীবনবিধান বাস্তবায়ন করা গেলে মুসলিম, অমুসলিম সকলেই শান্তিতে বসবাস করতে পারবেন এবং রাষ্ট্রের সর্বক্ষেত্রে উন্নতি ও অগ্রগতি সহজেই অর্জিত হবে।


এ ক্যটাগরির আরো খবর..