× Banner
সর্বশেষ
বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ মেহেরপুরের গাংনী হতে সাড়ে চার হাজার লিটার ডিজেল উদ্ধার

ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটে ২য় শিফটের ক্লাস চালুর দাবীতে মানববন্ধন

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের ২য় শিফটের ক্লাস চালুর দাবীতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকালে কলেজের সামনে এ কর্মসূচী পালন করে তারা। কর্মসূচীতে ব্যানার ফেস্টুন নিয়ে ওই প্রতিষ্ঠানের ৩ শতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা জানান, পলিটেকনিক ইনস্টিটিউটে ২য় শিফটের ক্লাস নেওয়ার জন্য পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকদের সরকারি ভাবে ২০১৫ সালের বেতন স্কেল অনুযায়ী মুল বেতনের ৫০ ভাগ ভাতা দেওয়া হতো। কিন্তু দেড় বছর আগে ২০০৯ সালের বেতন স্কেলের ৫০ ভাগ দেওয়া হচ্ছে। যে কারণে শিক্ষকরা ২০১৫ সালের বেতন স্কেল অনুযায়ী ভাতা দেওয়ার দাবীতে চলতি মাসের ১ তারিখ থেকে ক্লাস বন্ধ রেখেছে। এতে অনিশ্চিত হয়ে পড়েছে ২য় শিফটের ৭’শ শিক্ষার্থীদের লেখাপড়া। তারা দ্রুত এ সমস্যা সমাধান করে ক্লাস চালুর দাবী জানান। মানবন্ধন শেষে ঝিনাইদহ-মাগুরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..