× Banner
সর্বশেষ
টানা বর্ষণে চট্টগ্রামে জলাবদ্ধতা, খেটেখাওয়া মানুষের কষ্ট বাড়ছে পাকিস্তানে সশস্ত্র হামলায় চার দিনে সেনা সদস্যসহ নিহত ৯৬ বাংলাদেশ-তাজিকিস্তানের মধ্যে এফওসি সমঝোতা স্মারক সই মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ত্রাণ যথাসময়ে সকলের কাছে পৌঁছাবে – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ভারতে যাওয়ার সময় বেনাপোলে স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক জাদুশিল্পকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সড়কের পাশে ধানের শীষ নিয়ে দাঁড়িয়ে থাকা গার্ডকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী এসডিজি অর্জনে নারী নেতৃত্ব অপরিহার্য – শামা ওবায়েদ রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সৌদিতে বার্ড ফ্লুর ভয়াবহতা রুখতে মারা হল ৩ লাখ ৮৫ হাজার পাখি

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২০

দি নিউজ ডেক্সঃ সৌদিতে বার্ড ফ্লুর ভয়াবহতা রুখতে মারা হল ৩ লাখ ৮৫ হাজার পাখি। মরণঘাতী এ রোগে সৌদিতে ২২ হাজারের বেশি প্রাণী  মারা গেছে বলে জানা গেছে।

সৌদি আরবে মারাত্মক সংক্রামক বার্ড ফ্লু দেখা দিয়েছে। বিশ্ব পশুস্বাস্থ্য সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা দ্যা ওয়ার্ল্ড অরগাইজেশন ফর অ্যানিমেল হেলথ (ওআইই) এ কথা জানিয়েছে। বিশ্ব যখন চীনের উহান প্রদেশ থেকে সৃষ্ট করোনাভাইরাস ২০১৯-এনসিওভি`র সংক্রমণ ঠেকাতে ব্যস্ত তখন এ হুঁশিয়ারি দেয়া হলো। ওআইই জানায়, রাজধানী রিয়াদ থেকে দেড়শ` কিলোমিটার উত্তরের সুদাইর অঞ্চলে বার্ড ফ্লু’র প্রকোপ দেখা দিয়েছে। এ কারণে ২২ হাজারের বেশি প্রাণী এ রোগে মারা গেছে। অন্যদিকে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তিন লাখ ৮৫ হাজার পাখি মেরে ফেলা হয়েছে।

সৌদি কৃষি মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য দেয়া হয়েছে । ২০১৮ সালের জুলাইয়ের পর এই প্রথম সৌদিতে দেখা দিল বার্ড ফ্লুর প্রকোপ। এর আগে বার্ড ফ্ল’র এইচ৫এন৪’র যে প্রজাতি সৌদি আরবে শনাক্ত করা হয়েছে তা মানুষের শরীরে সংক্রমণ ঘটায় না বলে মনে করা হয়েছে। কিন্তু এ ভাইরাস আরও শক্তিশালী এবং রোগ বিস্তারে সক্ষমতা অর্জন করছে বলে ঘোষণা করা হয়েছে। দেশটিতে রোগ বিস্তারে সক্ষম মারাত্মক ভাইরাস এইচ৫এন৬’এর প্রজাতি পাওয়া গেছে। আর এতে ২২০০ পাখি মারা গেছে। চীনের হুনান প্রদেশে এইচ৫এন১ বার্ড ফ্লু’র প্রকোপ দেখা দিয়েছে বলে চলতি মাসের ১ তারিখে খবর দেয়া হয়। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্তদের ৬০ শতাংশই প্রাণ হারায়।


এ ক্যটাগরির আরো খবর..