× Banner
সর্বশেষ
নবীগঞ্জ পৌরসভার কানাইপুর মাঠে ত্রয়োদশী তিথিতে ঐতিহ্যবাহী বারুনী মেলা অনুষ্টিত দেশে ধর্ষণ প্রতিরোধ ও বিচার জোরদারে বিশেষ উদ্যোগের সিদ্ধান্ত বেনাপোল পৌরসভার ৫ নং ওয়ার্ডে ৪০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন যুবদল নেতা পিন্টু বিচার বিভাগ শক্তিশালী করতে ইউএনডিপি-নরওয়ের চুক্তি সই বিদ্যালয়ে লটারি পদ্ধতিতে ভর্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি ঈদ-উল-ফিতর সৌহার্দ্য ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে বাড়তি ভাড়া না থাকায় এবারের ঈদ যাত্রায় মানুষ আনন্দিত -সেতু মন্ত্রী ঈদযাত্রায় ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত পবিত্র শবে কদরের ছুটির দিনেও অফিস করেন প্রধানমন্ত্রী রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ

কেউ অসভ্যতা করলেই প্রিয়াঙ্কা চড় মারেন!

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫

বিনোদন ডেস্ক: প্রিয়াঙ্কা চোপড়া এখন ব্যস্ত প্রকাশ ঝাঁ-এর সিনেমা ‘জয় গঙ্গাজল’-এর প্রচারের কাজে। সিনেমায় এক কঠিন স্বভাবের পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা। তাই এখন ছবির চরিত্রের সঙ্গে মিলিয়ে নারীদের কঠিন হওয়ার কথা বলছেন।

এমন এক কথা বলতে গিয়ে ৩৩ বছরের এই অভিনেত্রী বলেন, ”’আনজানা আনজানি’ সিনেমার সুটিংয়ের সময় এক ভক্তকে তিনি চড় মেরেছিলেন। কারণ সেই ভক্ত ছবি তোলার নাম করে আমার খুব কাছে গিয়ে অসভ্যতা করেছিলেন।”

সঙ্গে পর্দার মেরি কম বলেন, ‘কেউ অসভ্যতা করলেই আমি তাকে চড় মারি।’ প্রকাশ ঝাঁ-এর সিনেমা ‘জয় গঙ্গাজল’-এ প্রিয়াঙ্কা পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করবেন। আগামী বছর ৪ মার্চ মুক্তি পাবে ‘জয় গঙ্গাজল’।


এ ক্যটাগরির আরো খবর..