× Banner
সর্বশেষ
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের স্মারক সংবর্ধনা আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ শ্রাবণ বৃহস্পতিবার (৬ আগস্ট) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শেখ হাসিনার দিল্লিতে সংবাদ সম্মেলন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কড়া প্রতিক্রিয়া বুড়িগঙ্গায় তরল বর্জ্য নির্গমনস্থল থেকে নমুনা সংগ্রহ ভোলায় ৫ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, তিন কিশোর গ্রেপ্তার টানা ৫ দিন অনশনের পর বিয়ে, তিন মাস পর মিলল মোনিয়ার ঝুলন্ত লাশ শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল জাল দলিলের অভিযোগ-কোটালীপাড়ায় দুই দলিল লেখক সাময়িক বহিস্কার জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে বেনাপোলে বিএনপির আনন্দ র‌্যালি ও সমাবেশ

অর্থমন্ত্রীর কাছে চার হাজার কোটি টাকার সহায়তা চায় গার্মেন্টস সংগঠন

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২০

দি নিউজ ডেক্সঃ প্রায় ৪ হাজার কোটি টাকার সহায়তা চেয়ে অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংক গভর্নরকে চিঠি পাঠিয়েছে গার্মেন্টস শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।

চলতি অর্থবছরে রপ্তানিতে নগদ সহায়তা বাড়ানোর পাশাপাশি আয়করও কমানো হয়েছে। এবার নতুন করে রপ্তানি পণ্যে স্থানীয় মূল্য সংযোজনের ওপর বিনিময় হারে ডলার প্রতি পাঁচ টাকা করে চেয়েছে পোশাক শিল্প মালিকরা। আর্থিক মূল্যে এ সহায়তার পরিমাণ প্রায় ৪ হাজার কোটি টাকার। সম্প্রতি এমন অনুরোধ জানিয়ে অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংক গভর্নরকে চিঠি পাঠিয়েছে গার্মেন্টস শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।

গত ১৫ জানুয়ারি এ সংক্রান্ত একটি চিঠি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানকেও পাঠানো হয়েছে। বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক স্বাক্ষরিত ঐ চিঠিতে গার্মেন্টস রপ্তানি কমে যাওয়া ও প্রতিযোগী দেশগুলোর চেয়ে সক্ষমতা কমে যাওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে। গার্মেন্টস পণ্য রপ্তানিকারকরা রপ্তানির বিপরীতে বিভিন্ন হারে নগদ সহায়তা পেয়ে আসছেন। চলতি বছর নতুন করে সব ধরনের রপ্তানিতে এক শতাংশ বিশেষ নগদ সহায়তা দেওয়া শুরু করেছে সরকার।

নগদ সহায়তার ওপর করও অর্ধেক কমিয়ে ১০ শতাংশের স্থলে ৫ শতাংশ করা হয়েছে। অন্যদিকে রপ্তানিতে উেস কর এক শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক ২৫ শতাংশ (০.২৫ শতাংশ) কার্যকর করা হয়েছে। এর ফলে গার্মেন্টস খাত থেকেই সরকারের সম্ভাব্য রাজস্ব ছাড় হবে প্রায় ২ হাজার কোটি টাকা। রপ্তানিসহ বিভিন্ন খাতে ছাড় ও অব্যাহতি দেওয়ায় সরকারের রাজস্বও টান পড়েছে। চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে লক্ষ্যমাত্রার চেয়ে এনবিআরের রাজস্ব ঘাটতি প্রায় ৩১ হাজার কোটি টাকা। এর চাপে ব্যাংক খাত থেকে সরকারের ঋণ বেড়ে গেছে।

দীর্ঘদিন ধরে একই খাতকে প্রণোদনা দিয়ে যাওয়া নিয়ে প্রশ্ন রয়েছে অর্থনীতিবিদদের মধ্যে। এমনকি সরকারি তরফেও এ বিষয়টি নিয়ে আলোচনা চলছে। সম্প্রতি রাজধানীর ইআরএফ মিলনায়তনে এক আলোচনায় ইস্যুটি তুলেছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান। তিনি বলেন, আমাদের শিল্পপতিদের দাবি বিনিময় হার কমবেশি করেন। আমার পণ্যের জন্য প্রণোদনা দেন। একটি শিল্পের ৪০ বছর পরও সামান্য ‘শক’ নিতে না পারলে সহজাতভাবেই সেই খাত দুর্বল।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ প্রক্রিয়ায় সহায়তা দিতে আগ্রহী নন প্রধানমন্ত্রীও। সম্প্রতি তাঁত পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে পোশাক খাতের সংগঠন বিকেএমইএ’র নেতারা এ প্রসঙ্গটি তুললে প্রধানমন্ত্রী নিজের আনাগ্রহের কথা জানিয়েছেন। বিকেএমইএর পরিচালক ফজলে শামীম এহসান ইত্তেফাককে বলেন, রপ্তানি পণ্যে স্থানীয় মূল্য সংযোজিত অংশের ওপর ডলারের বিনিময় হারে বাড়তি টাকা দেওয়ার বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে আমরা তুলেছি। তবে তিনি আগ্রহী নন।


এ ক্যটাগরির আরো খবর..