× Banner
সর্বশেষ
বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ মেহেরপুরের গাংনী হতে সাড়ে চার হাজার লিটার ডিজেল উদ্ধার

কলারোয়ায় শেখ আমানুল্লাহ কলেজে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগ

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২০

আঃজলিলঃবিশেষপ্রতিনিধিঃ সাতক্ষীরা জেলার কলারোয়ার শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজে ১ম বর্ষের এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগ উঠেছে ওই কলেজের কম্পিউটার  শিক্ষক সোলায়মানের বিরুদ্ধে।

প্রতিকার চেয়ে ঐ ছাত্রী লিখিত অভিযোগ করলে কলেজ কর্তৃপক্ষ ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে। তদন্তে ঘটনাটির সত্যতা পাওয়ায় কলারোয়া থানা পুলিশের কাছে বিষয়টি অবহিত করেন কলেজ কর্তৃপক্ষ।

গত ২৬ জানুয়ারী কলারোয়া শেখ আমানুল্লাহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বরাবর দেয়া অভিযোগ পত্রে জানা গেছে, ওই কলেজের কম্পিউটার শিক্ষক সোলায়মান তার কলেজের ১ম বর্ষের এক ছাত্রীর সাথে তার কলারোয়ার বাসায় দেখা করতে আসেন। তখন ছাত্রীর মা বাসায় না থাকায় শিক্ষক সোলায়মান ওই ছাত্রীর সাথে অনৈতিক আচরণ করেন। এর কিছু দিন পরে তার বাসায় কিছু মাছ ও একটি ব্যাগে মেয়েদের স্পর্ষকাতর পোশাক দেন।

এছাড়াও একের পর এক আচরণের কারণে ওই ছাত্রী তার মাকে বিষয়টি জানালে কোন উপায় না পেয়ে অবশেষে ওই ছাত্রী শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বরাবরে লিখিত ভাবে অভিযোগ দেন।

অভিযোগ পেয়ে কলেজ কর্তৃপক্ষ ২৮ জানুয়ারী ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। ওই তদন্ত কমিটির বিদ্যোৎসাহী সদস্য (জিবি আহবায়ক) ইউনূস আলী, অভিভাবক সদস্য ওজিয়ার রহমান, শিক্ষক প্রতিনিধি সদস্য ফাতিমা নার্গিস, শিক্ষক প্রতিনিধি সদস্য আবুল কালাম আজাদ, তদন্ত কমিটির সদস্য সহকারী অধ্যাপক মনিরুজ্জামান ও প্রভাষক মিজানুর রহমান তিন কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করেন।

এতে অভিযোগের প্রাথমিক সত্যতা মেলে। পরে কলেজ কর্তৃপক্ষ বিষয়টি কলারোয়া থানা পুলিশকে অবহিত করেন।ইতোমধ্যে শিক্ষক সোলায়মান বিষয়টি ধামা চাপা দিতে বিভিন্ন স্থানে দৌড় ঝাপ শুরু করেন।

এমনকি ওই ছাত্রী ও তা মা’কে ম্যানেজ করতেও সক্ষম হন। গত ১ফেব্রুয়ারী ছাত্রী ও তার মা তাদের দেয়া অভিযোগ প্রত্যাহারের জন্য ভারপ্রাপ্ত অধ্যক্ষকে জানালে অধ্যক্ষ তাদের জানান যে, তদন্ত রিপোর্ট থানায় দেয়া হয়েছে।

এদিকে, অভিযুক্ত শিক্ষক সোলায়মানের ফোনে (০১৭৪০৭৬৯৮১১) ফোন দিলে তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরা খাতুন সাংবাদিকদের জানান, কম্পিউটার শিক্ষক সোলায়মানের বিরুদ্ধে এক ছাত্রী অভিযোগ করেছে সেটি তদন্ত চলছে।


এ ক্যটাগরির আরো খবর..