দি নিউজ ডেক্সঃ সাভারের আশুলিয়ায় যাত্রীবাহী বাসচাপায় রিকশাওয়ালা সহ মা ও মেয়েসহ তিনজন নিহত হয়েছেন।
এ সময় তাদের অটোরিকশাটি মহাসড়কের নবীনগর এলাকায় পৌঁছলে পেছন থেকে ছেড়ে আসা কাবাব পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে অটোরিকশাটি দুপড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই মালেকা বেগম ও তার মেয়ে এবং অটোরিকশাচালকের মৃত্যু হয়। আশুলিয়া থানার ওসি শেখ রিজাউল হক দিপু জানান, নিহত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।