× Banner
সর্বশেষ
বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি ডাসারে কথিত পীরের দরবারে ওরজকে কেন্দ্র করে এলাকাবাসীর ক্ষোভ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ১ কোটি ৩৬ লাখ টাকার দিয়েছে ট্রান্সকম গ্রুপ হজের প্রথম ফ্লাইট ১৮ এপ্রিল, হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত জরুরি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত কর্মসূচি ঘোষণা করল ১১ দলীয় ঐক্য জরুরি বৈঠকে ১১ দলীয় ঐক্য দলগুলোর শীর্ষ নেতারা সরাইল উপজেলার হাসপাতাল নিজেই রোগীর মতো – রুমিন ফারহানা

শার্শায় শিশু ধর্ষণ চেষ্টাকারী মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২০

মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোল: শার্শায় এক শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে লিয়াকত হোসেন(৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে শার্শার বেনেখড়ি গ্রাম থেকে শার্শা থানা পুলিশ তাকে গ্রেফতার করে। সে একজন মাদ্রাসা শিক্ষক। আসামী লিয়াকত যশোরের শার্শা উপজেলার বেনেখড়ি গ্রামের ইউনুচ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, শিশুটি একটি মাঠে সন্ধ্যার দিকে  খেলা  করছিল। এসময় একা পেয়ে লিয়াকত তাকে মুখ চেপে মাদ্রাসার একটি রুমে নিয়ে ধর্ষণ চেষ্টা করে। শিশুটির  চিৎকারে আশ পাশের লোক ছুটে আসলে দৌড়ে সে পালিয়ে যায়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মামলা করলে পুলিশ তাকে গ্রেফতার করে।
শার্শার উলশি ইউনিয়ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইনাল হক বলেন, তার দৃষ্টান্ত সাজা হওয়া দরকার,  যাতে আর কোন শিক্ষক এমন কাজে ভয় পায়। তাকে মাদ্রাসা থেকে বহিঃসার করেছে স্কুল কমিটি।
শার্শা থানা পুলিশের উপপরিদর্শক(এসআই) আবুল হাসান জানান, গ্রেফতার আসামী নারী, শিশু নির্যাতন আইনে মামলা দিয়ে শুক্রবার বিকালে যশোর আদালতে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..