× Banner
সর্বশেষ
সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন মারা গেছেন বিমানের ৩৪ হাজার টন তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ ‘শিং তং ৭৯৯’ খাল খনন কর্মসূচি কৃষকদের ভাগ্য উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী নৈশভোজের সময় গুলির ঘটনার পর ট্রাম্প বলেছেন প্রেসিডেন্ট একটি ‘বিপজ্জনক পেশা’ ট্রাম্পের নৈশভোজ অনুষ্ঠানে গুলি;  নিরাপদ আছেন ট্রাম্প, শুটার গ্রেফতার মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষে আহত ১০ এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সংবাদটি একটি গুজব: জনগণকে বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার অনুরোধ উলাশীর জিয়ার খাল উদ্বোধনকে ঘিরে প্রস্তুতি সম্পন্ন,পরিদর্শনে প্রতিমন্ত্রী বিএমইটি শ্রমবাজারের অভিভাবকত্ব থেকে শুধুমাত্র নথি যাচাইকরণ কেন্দ্র? ডিজাইন-ফর-ম্যানুফ্যাকচারিং স্তরে প্রবেশ করেছে ভারতের আকাশসীমা

ভোটের দিনসহ তিন দিন ভোটকেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২০

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের সব ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের দিনসহ মোট তিন দিন কেন্দ্রের চিত্র ধারণ করা হবে।

জরুরি ভিত্তিতে এ বিষয়ে ব্যবস্থা নিতে ঢাকা উত্তর সিটির রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম ও দক্ষিণ সিটির রিটার্নিং কর্মকর্তাকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।

ইসির সিস্টেম ম্যানেজার মো. আশরাফ হোসেন স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে-, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন-২০২০ এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন-২০২০ এ ভোট কেন্দ্রের নিরাপত্তা বৃদ্ধির জন্য ভোট কেন্দ্র হিসেবে যেসব প্রতিষ্ঠানকে নির্ধারণ করা হয়েছে সেসব প্রতিষ্ঠানের বিদ্যমান সিসি ক্যামেরা মক ভোটিং এর দিন, নির্বাচনের পূর্বের দিন ও নির্বাচনের দিন ব্যবহার করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।’

‘তবে শর্ত থাকে যে, ভোটগ্রহণের দিন গোপন কক্ষের কোনও দৃশ্য সিসি ক্যামেরার আওতায় আসবে না।’

নির্দেশনায় আরও বলা হয়েছে, ‘ভোটকেন্দ্র হিসেবে নির্ধারিত প্রতিষ্ঠানের বিদ্যমান সিসি ক্যামেরার সংখ্যাসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করে বিদ্যমান সিসি ক্যামেরা মক ভোটিংয়ের দিন, নির্বাচনের পূর্বের দিন ও নির্বাচনের দিন ব্যবহার করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে কমিশন।

সিসি ক্যামেরা ব্যবহারের বিষয়ে সার্বিক সমন্বয় ও সহায়তার জন্য নির্দেশ দেওয়া হয়েছে ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও ঢাকা জেলা নির্বাচন কর্মকর্তাকে।


এ ক্যটাগরির আরো খবর..