× Banner
সর্বশেষ
লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে বাটা গ্রুপের গ্লোবাল সিইওর সাক্ষাৎ ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২০

দি নিউজ ডেক্সঃ ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ বলেছেন, বঙ্গবন্ধু ইসলামের শান্তির বাণী সঠিকভাবে মানুষের নিকট পৌঁছে দিতে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। এসময় তিনি মুজিববর্ষে ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রম বেগবান করতে নির্দেশ দেন।

বঙ্গবন্ধু প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশন আজ বহুমুখী কার্যক্রম পরিচালনা করছে। লাখ লাখ আলেমের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে এ প্রতিষ্ঠানের মাধ্যমে। মুজিববর্ষে বঙ্গবন্ধু প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রম বেগবান করতে কর্মকর্তা-কর্মচারীদের প্রতি নির্দেশ প্রদান করেছেন ।

প্রতিমন্ত্রী আজ আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন, ঢাকা কার্যালয়ের সভাকক্ষে বদলির কারণে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রাক্তন সচিব মোঃ আনিছুর রহমানের বিদায় ও নবনিযুক্ত সচিব মোঃ নূরুল ইসলামের যোগদান উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রম অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে ধর্ম প্রতিমন্ত্রী এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ-সহ নানাবিধ আর্থসামাজিক বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে এ প্রতিষ্ঠানকে আরো বেশি ভূমিকা পালন করতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..