× Banner
সর্বশেষ
গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্বাচন পূর্ব ও পরবর্তী ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হরিণাকুন্ডুতে বৃদ্ধাশ্রমের মায়েদের মাঝে ঈদ উপহার বিতরণ ঝিনাইদহে সাড়ে ৭ হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার মুক্তিপণের দাবিতে যুবককে মারধর ও হত্যাচেষ্টা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন সচেতনতা বাড়াতে একুশে বইমেলায় ফায়ার সার্ভিসের লিফলেট বিতরণ আইনমন্ত্রী ও শিল্পী আসিফের প্রশংসা রাষ্ট্র ও সমাজে জবাবদিহিতা নিশ্চিত করতে গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান তথ্যমন্ত্রীর গুরুতর অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী বেনাপোল বন্দরে ঘোষণা বহির্ভূত প্রায় ৬ কোটি টাকার শাড়ি-থ্রি পিস ও প্রসাধনী আটক

পাথওয়ে’র উদ্যোগে দরিদ্রদের জন্য চালু হল “ফ্রি ফ্রাইডে ক্লিনিক”

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২০

দেশের অন্যতম বৃহত্তম বেসরকারী উন্নয়ন সংস্থা “পাথওয়ে” দরিদ্র ও অসহায় মানুষদের স্বাস্থ্যসেবার কথা বিবেচনা করে “ফ্রি ফ্রাইডে ক্লিনিক” নামে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন। প্রতি শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ সেবা দিয়ে থাকেন প্রতিষ্ঠানটি।

মিরপুর-১০, বিআরটিসি স্টাফ কোয়াটার মার্কেটে পাথওয়ের নিজ কার্যালয়ে এ সেবা দিয়ে থাকে। এই স্বাস্থ্যসেবা কার্যক্রমের আওতায় প্রতি শুক্রবার বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিনামূল্যে দরিদ্র মানুষের স্বাস্থ্য পরীক্ষা শেষে ব্যবস্থাপত্র দিয়ে থাকে প্রতিষ্ঠানটি।

এখানে সেবা নিতে আসা রোগীরা বলছেন এ ধরণের উদ্যোগ গ্রহণের কারণে তারা উপকৃত হচ্ছে। পিছিয়ে পড়া মানুষদের সেবা প্রদানে প্রতিষ্ঠানটি পাশে থাকবে বলেও মনে করেন তারা। সু-চিকিৎসা পেয়ে সাধারন দুঃস্থ মানুষেরা অনেক খুশী এবং তারা পাথওয়ে এই উদ্যোগকে স্বাগত জানান।

প্রয়োজন অনুযায়ী বড় কোন অস্ত্রোপচার ও প্যাথলজিক্যাল এবং অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে বিশেষ মূল্যছাড়ের ব্যবস্থা রয়েছে। তবে বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষ পাথওয়ের মাধ্যমে দরিদ্র ও অসহায়দের স্বাস্থ্যসেবা প্রদানে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন।

দরিদ্র ও অসহায় মানুষদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেশের উন্ননের অগ্রযাত্রায় মাইলফলক হিসেবে কাজ করবে বলে মনে করেন প্রতিষ্ঠানটি ।

একটি সুখী ও সমৃদ্ধ দেশ গঠনে এ ধরনের সেবা কার্যক্রম অব্যাহত রাখার ব্যাপারে পাথওয়ে দৃঢ় প্রত্যয়ী। তবে যে পরিমান রোগীর সাড়া মিলেছে তাতে ওধুষ পর্যাপ্ত না থাকার কারণে সেবা দিতে বিড়ম্ভনায় পড়তে হচ্ছে প্রতিষ্ঠানটিকে।

তাই প্রতিষ্ঠানটির এ কার্যক্রম সামনে এগিয়ে নিতে হলে প্রয়োজন পর্যাপ্ত পরিমান ওষুধের। আরো দৃঢ় ভাবে কার্যক্রম এগিয়ে নেয়ার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছে পাথওয়ের নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহিন।


এ ক্যটাগরির আরো খবর..