দি নিউজ ডেক্সঃ হাতে তাদের পাকিস্তানি পতাকা থাকলেও তাদের কণ্ঠে আজ ছিল শুধুই বাংলাদেশ। সব সংশয় পেছনে ফেলে বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তানে এসেছে । তাই পাকিস্তানিরা আজ ধন্যবাদ দিয়েছে বাংলাদেশ ও বাংলাদেশ ক্রিকেট দলকে।
আজ সকাল থেকেই লাহোর শহরটা অন্যরকম ছিল। এটি অন্য আর দশটা ব্যস্ত দিনের মতোই। স্কুল কলেজ, অফিস আদালত সবই খোলা। কিন্তু লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামকে কেন্দ্র করে বড় একটি এলাকায় আজ ছুটির আমেজ। এ এলাকার দোকানপাট, অফিস আদালত সবই বন্ধ। খেলা দেখতে আসা দর্শকদের অনেক দূরে যানবাহন ছেড়ে মাঠে আসতে হচ্ছে হেঁটে। লাহোরের ক্রিকেটপ্রেমী মানুষ অবশ্য এই কষ্টটাকে সামান্য হিসেবে উল্লেখ করেছেন। পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট আবার ধারাবাহিকতা পাচ্ছে, সে তুলনায় এটুকু ত্যাগ তো কিছুই নয়।