× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নওগাঁর ধামইরহাটে ট্রাকের ধাক্কায় সাংবাদিকসহ আহত-২

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ২২ জানুয়ারী, ২০২০

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে ট্রাকের ধাক্কায় সাংবাদিকসহ ২ জন গুরুত্বর আহত হয়েছে। আহতরা হলেন ধামইরহাট প্রেস ক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক এম এ মালেক ও উপজেলার হোটেল ক্যান্টিনের স্বত্বাধিকারী নজরুল ইসলাম।

আহতদের মধ্যে গুরুত্বর নজরুল ইসলামকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হয়েছে। ঘটনার পর স্থানীয়রা ধানবাহী ট্রাকটি আটক করে থানা পুলিশের হেফাজতে সোপর্দ করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেল ৪ টার দিকে উপজেলার কাঁচা বাজার এলাকায় সড়কের পাশে মোটর সাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলেন মালেক ও নজরুল। এসময় শল্পী বাজার বটতলী থেকে ধান বোঝাই দ্রæতগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৮-৩৫০২) টাঙ্গাইলের কালিহাতির উদ্দেশ্যে যাত্রাকালে মালেক ও নজরুলকে ধাক্কা দেয়। এতে হোটেল ব্যবসায়ী নজরুল ইসলামের ডান পা থেতলে যায় ও কোমরের হাড়গোড় ভেঙ্গে যায়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ধামইরহাট হাসপাতালে নিলে গেলে নজরুল ইসলামের উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে রেফার্ড করেন। সাংবাদিক এম এ মালেক হাত ও পায়ে আঘাত পেয়ে আহত হয়েছেন। তিনিও রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন আছেন। ঘটনার পর পুলিশ ট্রাকের চালক সাজু রহমানকে ট্রাকসহ আটক করেছে। চালক সাজু মহাদেবপুর উপজেলার মাদিশহর গ্রামের মৃত ওসমান আলীর ছেলে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।


এ ক্যটাগরির আরো খবর..