× Banner
সর্বশেষ
মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে

দক্ষিণ এশিয়ায় সর্বপ্রথম দেশ হিসেবে ই-পাসপোর্ট প্রণয়ন করা সম্ভব হয়েছে -শেখ হাসিনা

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ২২ জানুয়ারী, ২০২০

দি নিউজ ডেক্সঃ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে বহুল প্রতীক্ষিত ইলেকট্রনিক পাসপোর্ট বা ই-পাসপোর্ট সেবার উদ্বোধন করেন। রাজধানীর শের-ই-বাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) প্রধানমন্ত্রী ই-পাসপোর্ট ও এর স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থার উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী মুজিববর্ষে জাতির জন্য ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার ব্যবস্থা উপহার হিসেবে ঘোষণা করেন। তিনি বলেন, ই-পাসপোর্ট প্রকল্পের ফলে বাংলাদেশ আরও একধাপ এগিয়ে যাবে। আমরা যে পাসপোর্ট দিতে যাচ্ছি সেটি বায়োমেট্রিক পাসপোর্ট। এখানে এমবেডেড ইলেক্ট্রনিক চিপ থাকবে, যিনি পাসপোর্ট গ্রহণ করবেন তার ছবি, ফিঙ্গারপ্রিন্ট ও চোখের কর্নিয়া থাকবে।

প্রধানমন্ত্রী বলেন, অতীতে যে একটা সমস্যা ছিল পাসপোর্ট নিয়ে একসময় গলা কাটা পাসপোর্টও প্রচলিত ছিল আমাদের দেশে। সেটা আর কখনো হবে না। এখন আর মানুষ ধোকায় পড়বে না, এখন স্বচ্ছতার সাথে চলবে এবং ই-গেইট থাকবে সেখানে সব সুবিধা থাকবে। একটা আধুনিক প্রযুক্তি সম্পন্ন পদ্ধতি আমরা ইতোমধ্যে গ্রহণ করেছি।

দক্ষিণ এশিয়ায় সর্বপ্রথম দেশ হিসেবে বাংলাদেশ এই ই-পাসপোর্ট প্রণয়ন করা সম্ভব হয়েছে বলেও জানান তিনি। প্রাথমিকভাবে রাজধানীর উত্তরা, আগারগাঁও ও যাত্রাবাড়ি আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে ই-পাসপোর্ট সেবা শুরু হবে। পর্যায়ক্রমে দেশের ৭২টি আঞ্চলিক ও বিভাগীয় অফিস এবং ৮০টি বিদেশি মিশনে চালু করা হবে এই ই-পাসপোর্ট সেবা।বাংলাদেশে জার্মান সংস্থা ভেরিডোস জিএমবিএইচ ই-পাসপোর্ট এবং ই-গেইট এর কাজ করছে। প্রকল্পটি বাস্তবায়নে খরচ হচ্ছে ৪ হাজার ৫৬৯ কোটি টাকা। ৪৮ ও ৬৪ পাতার হবে এই ই-পাসপোর্ট। মেয়াদ হবে ৫ ও ১০ বছর।

পাঁচ বছর মেয়াদী ৪৮ পৃষ্ঠার সাধারণ পাসপোর্ট মিলবে ১৫ দিনে। এর ফি সাড়ে ৩ হাজার টাকা। জরুরি সাতদিনে পেতে চাইলে লাগবে সাড়ে ৫ হাজার টাকা। খুব জরুরি  মাত্র দুইদিনে চাইলে ফি সাড়ে ৭ হাজার টাকা।আর ১০ বছর মেয়াদী এই ই-পাসপোর্টে উপরের তিন ক্যাটাগরিতে যথাক্রমে ৫ হাজার, ৭ হাজার ও ৯ হাজার টাকা লাগবে ।এছাড়া পাঁচ বছর মেয়াদী ৬৪ পৃষ্ঠার ই-পাসপোর্ট করতে তিন ক্যাটাগরিতে যথাক্রমে সাড়ে ৫ হাজার, সাড়ে ৭ হাজার ও সাড়ে ১০ হাজার টাকা ফি দিতে হবে।এটি ১০ বছর মেয়াদের ক্ষেত্রে খরচ হবে যথাক্রমে ৭ হাজার, ৯ হাজার ও ১২ হাজার টাকা। এই পাসপোর্ট পেতে অনলাইনে  অথবা পিডিএফ ফরম ডাউনলোড করে পূরণ করে আবেদন যাবে। লাগবে না কোনো ছবি আর কোনো কাগজপত্রের সত্যায়ন।


এ ক্যটাগরির আরো খবর..