× Banner
সর্বশেষ
মানুষের আস্থা ও বিশ্বাস অর্জনে চিকিৎসকদের কাজ করতে হবে: প্রধানমন্ত্রী জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস অর্থ অভাবে বারান্দায় পড়ে থাকা লতিফ সরদারের পাশে পাইকগাছা ইউএনও সংবাদ প্রকাশের পরও ঘুম ভাঙেনি কর্তৃপক্ষের; পাইকগাছায় সাড়ে চার কিলোমিটার সড়কে চরম দুর্ভোগ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার – প্রাণিসম্পদ মন্ত্রী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি প্রেম মানতে না পারায় মেয়েকে লাঠির আঘাতে হত্যা উপজেলা-জেলা হাসপাতালকে আরও সক্ষম করা হচ্ছে: প্রধানমন্ত্রী টানা বৃষ্টি, বন্যা ও পাহাড়ধসে চট্টগ্রাম বিভাগে মৃত বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত প্রায় ৯.৩ লাখ মানুষ ঢামেকের ৮০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, তুললেন সেলফি

পিতামাতার খেতদমতেই সন্তানের কল্যান নিহিত-পীরজাদা জবিহহুল্লাহ

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ জমিয়তে জাকেরিণের মুখ্য নির্দেশক ও ফুরফুরা শরিফের পীর এ কামেল মাদারজাদ ওলী সুলতানুল আরেফিন গাওসুল ওয়াক্ত হয়রত ন’হুজুর পীর কেবলা (রহঃ) এর পৌত্র পীরজাদা মাওলানা মোহাঃ আল্লামা জবিহহুল্লাহ সিদ্দিকী (মাদ্দাঃ) বলেছেন, পিতামাতার খেতদমতেই সন্তানের কল্যান নিহীত রয়েছে।

সন্তানের উপর পিতামাতা নারাজ থাকলে আমাদের সব বরবাদ হবে। পীরজাদা মঙ্গলবার দুপুরে শাহজাদপুর প্রগতি স্মরনী গুলশানস্থ সায়াদাতিয়া খানকাহ শরীফে ভক্ত মুরীদানদের উদ্দশ্যে এক মাহফিলে এ কথা বলেন। মাওলানা হাসান মাহমুদের সভাপতিত্বে দোয়ার মাহফিলে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত ভক্ত অনুরাগীরা উপস্থিত ছিলেন।

পীরজাদা বলেন, বর্তমান পৃথিবীর মুসলমানরা এক ক্রান্তিকাল অতিক্রম করছে। এই অবস্থায় আমাদের দাদা হুজুর কেবলার সিলসিলা ও তাঁর মত ও পথ অনুসরণ করে তার উপর কায়েম থাকাই হবে সঙ্গত। উল্লেখ্য পীরজাদা জবিহহুল্লাহ সিদ্দিকী সোমবার (২০ জানুয়ারী) সন্ধ্যায় এক ঝটিকা সফরে বাংলাদেশে আসেন। হযরত শাহজালাল (রহঃ) আন্তর্জাতিক বিমান বন্দরে পেছালে দাদা হুজুর কেবলার ভক্ত অনুরাগীরা পীরজাদাকে অভ্যর্থনা জানান। বাংলাদেশ সফরকালে পীরজাদা ঢাকার ট্রপিক্যাল হাইওয়ে হোমস, ৩২/৬/ক, শাহজাদপুর প্রগতি স্মরনী গুলশানস্থ সায়াদাতিয়া খানকাহ শরীফে অবস্থান করবেন। তিনি বিভিন্ন স্থানে আয়োজিত দোয়ার মাহফিলেও শরিক হবেন।


এ ক্যটাগরির আরো খবর..