× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ মানব পাচার মামলার চার্জশিট থেকে আসামি বাদ দেওয়ার অভিযোগ উঠেছে এসআই পল্লবের বিরুদ্ধে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে মধুখালীতে র‌্যালি আলোচনা সভা ও অগ্নিকান্ড মহড়া অনুষ্ঠিত নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত আহত ১ প্রথমবারের মতো স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে বাজারে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ চোখের সামনে স্বামীকে হত্যার দৃশ্য ভুলতে পারছি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভর্তি নিয়ে জরুরি তিন নির্দেশনা ফ্যামিলি কার্ডের অর্থ নগদের মাধ্যমে বিতরণ হচ্ছে রাষ্ট্রদূত আনসারীকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি – পানিসম্পদমন্ত্রী

বেনাপোলে উপজেলার হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের সমন্বয়ে কোরআন প্রতিযোগিতা

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২০

মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোলঃ বেনাপোলে শার্শা উপজেলার সকল হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের সমন্বয়ে কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার(১৯ জানুয়ারি) দিনব্যাপী বেনাপোল মাহবুবা হক এতিমখানা হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের আয়োজনে ও দৈনিক স্পন্দনের সহযোগিতায় এ কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মাহবুবা হক এতিমখানা হাফেজিয়া মাদ্রাসার অধ্যক্ষ ও  হুফফাজুল কোরআন ফাউন্ডেশন শার্শা উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওঃ মোঃ খলিলুর রহমান’র সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্য(ওসি) মামুন খান।
এসময় তিনি বলেন, সরকার ইতিমধ্যে ক্বওমী মাদ্রাসাকে স্বিকৃতি দিয়েছেন। তাই, মাদ্রাসার শিক্ষার্থীদের দেশের প্রতি দ্বায়িত্ব আরো বেড়েগেছে। আপনারা মসজিদ মাদ্রাসায় মাদকের ভয়াবহতা নিয়ে আলোচনা তুলে ধরবেন। কারণ সমাজের প্রত্যেক মানুষ হুজুরদের আলাদাভাবে সম্মান করে। হুজুররা যা বলেন তা পালন করার চেষ্ঠা করে। আশাকরি নতুন প্রজন্মের সকল শিক্ষার্থীরা সরকারের দেশ উন্নয়ন ও মাদকমুক্ত সমাজ গঠনে উপর্যপরি শিক্ষাগ্রহণ করে দেশ সেবায় এগিয়ে যাবে। তাহলে একদিন আপনি আমি সকলে নিরাপদে বসবাস করতে পারব।
উক্ত কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, বেনাপোল ইউপি চেয়ারম্যান আলহাজ¦ বজলুর রহমান, মাহবুবা হক এতিমখানা হাফেজিয়া মাদ্রাসার ম্যানিজিং কমিটির সাধারণ সম্পাদক আলহাজ¦ গোলাম মোস্তফা, বেনাপোল পৌর আওয়ামীলীগ নেতা মোস্তাক হোসেন স্বপন, বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক ও বিশিষ্ঠ সমাজ সেবক আজিম উদ্দিন গাজী, বিশিষ্ঠ সিএন্ডএফ এজেন্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল লতিফ, বিশিষ্ঠ ব্যবসায়ী আক্তারুজ্জামান,  বেনাপোল বন্দর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক স্পন্দন পত্রিকার বেনাপোল প্রতিনিধি শেখ কাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক আজিজুল হক প্রমুখ।
উক্ত কোরআন প্রতিযোগিতায় বিচারক মন্ডলীতে ছিলেন হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের উপদেষ্টা ও আলজামিয়াতুল ইসলামীয়া বাহরুল উলুম ক্বওমী মাদ্রাসার পরিচালক আলহাজ্ব হযরত মাওঃ কামরুজ্জামান, জামিয়া আরাবীয়া বাগে জান্নাত ক্বওমী মাদ্রাসার পরিচালক আলহাজ্ব হযরত মাওলানা সাইদুল বাসার, বেনাপোল দারুল উলুম ক্বওমী মাদ্রাসার পরিচালক আলহাজ্ব হযরত মাওলানা মুফতি আবু হানিফ, নিজামপুর ক্বওমী মাদ্রাসার মুহতামিম মুফতি মোঃ রবিউল ইসলাম, হুফফাজুল কোরআন ফাউন্ডেশন শার্শা উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওঃ মোঃ আব্দুল আহাদ, আলজামিয়াতুল ইসলামীয়া বাহরুল উলুম ক্বওমী মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা ইমরান হুসাইন প্রমুখ।
উক্ত কোরআন প্রতিযোগিতায় শার্শা উপজেলার ১৬ টি হেফজ্খানার শিক্ষাথীরা পাঁচ পারা, ১০ পারা, ২০ পারা ও ৩০ পারা হিসেবে ৪টি খন্ডে প্রতিযোগিতা করে। পরে চার গ্রুপের মধ্যে ১০ জন করে ৪০ প্রতিযোগিকে পুরস্কৃত করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..